আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে টাগবোট ডুবি তিন ইন্দোনেশীয় নাবিক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী টাগবোট মুসাফ্ফাহ-২ ডুবে যাওয়ার ঘটনায় তিনজন ইন্দোনেশীয় নাবিক এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার জাহাজটি ডুবে যাওয়ার পর একজন ইন্দোনেশীয় নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি ওমানের খাসাব শহরের একটি হাসপাতালে দগ্ধ হওয়ার চিকিৎসা নিচ্ছেন।

বিবৃতিতে আরও জানানো হয়, নিখোঁজ তিন নাবিককে খুঁজে পেতে স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ডুবে যাওয়ার আগে টাগবোট মুসাফ্ফাহ-২-এ একটি বিস্ফোরণ ঘটে এবং পরে জাহাজটিতে আগুন ধরে যায়।

ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom