আন্তর্জাতিক

হরমুজ প্রণালি সচল করতে আন্তর্জাতিক নৌ-জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


হরমুজ প্রণালি সচল করতে আন্তর্জাতিক নৌ-জোট গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত


ইরানের অবরোধের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা কাটাতে নতুন আন্তর্জাতিক নৌ-জোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ‘মেরিটাইম ফ্রিডম কন্সট্র্যাক্ট  নামে এই প্রস্তাবিত জোটের মাধ্যমে প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করার পরিকল্পনা করছে ওয়াশিংটন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার পর এই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত অচল হয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই জোট গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। স্টেট ডিপার্টমেন্ট ও পেন্টাগনের যৌথ উদ্যোগে গঠিত হতে যাওয়া এই জোটের মূল কাজ হবে সদস্য দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, কূটনৈতিক সমন্বয় এবং নৌ চলাচল নিশ্চিত করা।

বর্তমানে হরমুজ প্রণালি বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি বিশ্ববাজারে সরবরাহ ব্যাহত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বিপুল সংখ্যক জাহাজ আটকে পড়ারও পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে নিয়ন্ত্রণ আরও শক্ত করার চেষ্টা করছে বলে জানা গেছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রণালি ব্যবহারের জন্য জাহাজপ্রতি উচ্চ হারে ট্রানজিট ফি আদায় করা হচ্ছে।

তবে এই উদ্যোগ বাস্তবায়ন কতটা সফল হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে ইউরোপ ও ন্যাটো সদস্য দেশগুলোর অবস্থান এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এই জোটে কোন দেশগুলো যুক্ত হবে, তা এখনো স্পষ্ট নয়।


গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া

৩ ঘন্টা আগে


ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন

৫ ঘন্টা আগে


চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...

২১ ঘন্টা আগে


মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি

ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom