হাদি হত্যার বিচার দাবিতে টানা চতুর্থ দিন শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। এ নিয়ে টানা চার দিন ধরে শাহবাগে কর্মসূচি চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
সোমবার বেলা সোয়া ২টা থেকে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচির ফলে শাহবাগ মোড় সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। এতে আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ২টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। শুরুতে তাঁরা মোড়ের পাশের সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে সোয়া ২টার পর শাহবাগ মোড়ের চারদিকের সড়ক বন্ধ করে দিয়ে পূর্ণাঙ্গ অবরোধ কর্মসূচি শুরু করেন।
ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা গত শুক্রবার দুপুর থেকে শহীদ হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নিচ্ছেন।
এর আগে রোববার সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে সংগঠনটি। ওই দিন রাত ১০টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এক ঘোষণায় খুনিদের গ্রেপ্তার, বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ চার দফা দাবি তুলে ধরেন।
সোমবার শাহবাগে সরেজমিনে দেখা যায়, মোড়ের চারপাশের সব সড়কে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। একটু পরপর তাঁরা হাদি হত্যার বিচার দাবিতে স্লোগান দিচ্ছেন। অনেকের মাথায় ও হাতে জাতীয় পতাকা বাঁধা। কর্মসূচিতে কবিতা আবৃত্তি, গণসংগীত ও হাদিকে নিয়ে রচিত গান পরিবেশন করতে দেখা যায়।
এ সময় বিক্ষোভকারীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘বাংলাদেশের আজাদি, ওসমান হাদি’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দেন।
ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে—
১) খুনি, হত্যার পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা।
২) বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা।
৩) ভারত যদি তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তবে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করা।
৪) সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।
কর্মসূচি ঘিরে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ, সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ
থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।বুধবার (১২ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে থাইল্যান্ডের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ ও...
১২ ঘন্টা আগে
মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো অবদান নেই: রিজভী
আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।রিজভী দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনার...
১৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর উদ্যোগে পাহাড়ে আবারও ভেঙে পড়া পাহাড়ি স্কুলে ফের বেজে উঠবে ঘণ্টা
টানা ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছিল বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এতে বন্ধ হয়ে যায় অর্ধশতাধিক শিশুর পড়াশোনা। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে বিদ্যালয়টি পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ায় আবারও শিক্ষার আলো ফিরতে শুরু করেছে দুর্গম ওই পাহাড়ি জনপদে।আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গহীন পাহাড়ে...
১৩ ঘন্টা আগে
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বৃহস্পতিবার
দলের রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।স্থায়ী...
১৪ ঘন্টা আগে
