গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
পুলিশ জানায়, পশ্চিম রামপুরার বাসিন্দা পলাশের বাবা ইউনুস খান। যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় দণ্ডিত হওয়ার পর প্রায় এক মাস আগে তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান। মুক্তির কিছুদিনের মধ্যেই তিনি হামলার শিকার হন।
গত ১২ জুন জুমার নামাজ শেষে রামপুরা ব্রিজসংলগ্ন একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের পাশে নিজ বাসভবনের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলে এসে হামলাকারীরা পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
১ ঘন্টা আগে
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য
৩ ঘন্টা আগে
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
১৩ ঘন্টা আগে
সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক
দুই দশক ধরে সন্তানের চিকিৎসার পেছনে ছুটেছেন মো. আলী আনোয়ার। দেশে-বিদেশের হাসপাতাল, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চিকিৎসার খরচ-সবকিছুর ভার কাঁধে নিয়ে সন্তানের সুস্থতার আশায় নিজের জীবনের সঞ্চয়টুকুও শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু নিয়তি যেন এবার তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে।২০২৫ সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলী আনোয়ার।...
১ দিন আগে
