গণভোটে ‘হ্যাঁ’ ব্যর্থ হলে দেশ আগের ব্যবস্থায় ফিরে যাবে: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
গণভোটে ‘হ্যাঁ’ ভোট ব্যর্থ হলে দেশ আবার আগের রাজনৈতিক ব্যবস্থাতেই ফিরে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটে ‘না’ ভোট পাস হলে যে শক্তি ক্ষমতায় আসবে, তারা স্বৈরাচারী হবে এবং এর মাধ্যমে গণঅভ্যুত্থানের অর্জন ব্যর্থ হয়ে যাবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণভোটের প্রচারণা উপলক্ষে আয়োজিত ক্যারাভ্যান উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি, একটি বিশেষ রাজনৈতিক দল ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে। তারা আসলে কী বার্তা দিতে চায়, তা এখনো স্পষ্ট নয়।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই—গণভোটে যদি ‘না’ ভোট পাস হয়, তাহলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আপনারা যদি আমাদের দলকে ভোট নাও দেন, তবুও আমাদের অনুরোধ থাকবে, গণভোটে অবশ্যই “হ্যাঁ” ভোট দিন।’
তিনি বলেন, এবারের গণভোটের মাধ্যমে দেশকে অন্তত ৫০ বছর এগিয়ে নেওয়ার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। এই সুযোগ হাতছাড়া করা মানে আবার পুরোনো দুঃশাসনের পথে ফিরে যাওয়া।
এনসিপির আহ্বায়ক বলেন, ‘না’ ভোট পাস হলে যে শক্তি ক্ষমতায় আসবে, তারা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবে না। বরং সেই শক্তি হবে স্বৈরাচারী। তাই এবারের গণভোট শুধু একটি ভোট নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের ভোট।
শেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণ যেন সচেতনভাবে ভোট দেয় এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ও অগ্রগতির পথে এগিয়ে নেয়।
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
১৩ ঘন্টা আগে
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...
১৭ ঘন্টা আগে
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
২০ ঘন্টা আগে
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...
২২ ঘন্টা আগে
