গাজীপুরে পুলিশের ওপর হামলা করে আ. লীগ নেতাকে ছিনতাই
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
গাজীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে এক এজাহারনামীয় আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ডের কামারজুড়ি রোডের বাধেকল্মেশ্বর এলাকায়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ছিনিয়ে নেওয়া আসামির নাম মো. কামরুজ্জামান জামান (৪৫)। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা মাইনুউদ্দিন চেয়ারম্যানের ছেলে। গাছা থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল, আজমত উল্লা খানসহ মোট ২২৭ জনকে আসামি করা হয়েছে। মামলায় একাধিক হত্যাসহ মোট ৩৪টি অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে গাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউলসহ কয়েকজন পুলিশ সদস্য কামারজুড়ি রোড এলাকায় যান। পরে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. কামরুজ্জামান জামানকে আটক করা হয়। আটক করার পর পুলিশ সদস্যরা তাকে নিয়ে স্থানীয় একটি চায়ের দোকানে বসে কথা বলছিলেন।
এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমতে থাকে। একপর্যায়ে কয়েকজন ব্যক্তি পুলিশের সোর্স (ইনফর্মার) মো. সুমনকে মারধর করে মাটিতে ফেলে দেন। এরপর তারা এএসআই রেজাউলকে কিল-ঘুষি মেরে আটক আসামি কামরুজ্জামান জামানকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যান। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তবে ঘটনার পরপরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। নাম প্রকাশ না করার শর্তে একজন আইনজীবী অভিযোগ করেন, আটক এজাহারনামীয় আসামিকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং ঘটনাটিকে ‘আসামি ছিনতাই’ হিসেবে সাজানো হতে পারে। তিনি বলেন, “আসামি আটক করার পর চায়ের দোকানে বসে গল্প করার কোনো যুক্তি নেই। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।”
এ বিষয়ে গাছা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ঘটনার সময় এএসআই রেজাউল তার অনুমতি না নিয়েই আসামি ধরতে যান। আটক করার পর এলাকাবাসী জড়ো হয়ে যায় এবং একই সময়ে আশপাশের গার্মেন্টস কারখানার ছুটি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। তিনি জানান, এএসআই রেজাউল পরিস্থিতি সামাল দিতে না পেরে আসামিকে ধরে রাখতে ব্যর্থ হন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাসময়ে অবহিতও করেননি।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
২ ঘন্টা আগে
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য
৩ ঘন্টা আগে
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
১৪ ঘন্টা আগে
সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক
দুই দশক ধরে সন্তানের চিকিৎসার পেছনে ছুটেছেন মো. আলী আনোয়ার। দেশে-বিদেশের হাসপাতাল, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চিকিৎসার খরচ-সবকিছুর ভার কাঁধে নিয়ে সন্তানের সুস্থতার আশায় নিজের জীবনের সঞ্চয়টুকুও শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু নিয়তি যেন এবার তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে।২০২৫ সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলী আনোয়ার।...
১ দিন আগে
