একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন ২৬ কোটি ভোট, ৯ ঘণ্টা—বাস্তবতা না পরিকল্পিত ঝুঁকি?
ডেস্ক নিউজ
ছবি: সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে ঘিরে দেশজুড়ে নীরব কিন্তু গভীর উদ্বেগ দানা বাঁধছে। সরকারি ঘোষণায় বিষয়টি ‘কারিগরি সক্ষমতার মধ্যেই সম্ভব’ বলা হলেও, মাঠপর্যায়ের বাস্তবতা ও পরিসংখ্যান ভিন্ন চিত্রই তুলে ধরছে।
এই প্রতিবেদনে নির্বাচন কমিশনের বিদ্যমান অবকাঠামো, সময় ব্যবস্থাপনা এবং ভোটার সক্ষমতার গাণিতিক বিশ্লেষণ করে দেখা হয়েছে—একদিনে এই বিপুল ভোটগ্রহণ আদৌ সম্ভব কি না।ভোটের অঙ্ক: কাগজে সহজ, মাঠে জটিল
নির্বাচন কমিশনের বিদ্যমান তথ্যে দেখা যায়—
মোট ভোটকেন্দ্র: ৪২,৭৬১টি
মোট বুথ: ২,৪৪,৬৪৯টি
মোট ভোটার: প্রায় ১৩ কোটি
একই দিনে যদি একজন ভোটারকে
গণভোটে ১টি ভোট
জাতীয় নির্বাচনে ১টি ভোট
দিতে হয়, তবে মোট ভোট দাঁড়ায়—
> ১৩ কোটি × ২ = ২৬ কোটি ভোট
সময়ের হিসাব: এখানেই ধরা পড়ে গলদ
নির্বাচনী বাস্তবতায় একজন ভোটারকে—
পরিচয় যাচাই
ব্যালট গ্রহণ
সিল প্রদান
ব্যালট বাক্সে ফেলতে
ন্যূনতম ৩ মিনিট সময় লাগে (দুটি ভোটে বাস্তবে ৩–৫ মিনিট)।
ভোট গ্রহণের মোট সময় ধরা হয়েছে ৯ ঘণ্টা।
এই হিসাবে সর্বোচ্চ ভোট গ্রহণের সক্ষমতা দাঁড়ায়—
> প্রায় ৪ কোটি ৪০ লাখ ভোট
অর্থাৎ,
মোট প্রয়োজন: ২৬ কোটি ভোট
বাস্তবে সম্ভব: ৪.৪ কোটি ভোট
অব্যবহৃত/অবশিষ্ট: প্রায় ৮ কোটি ভোট
প্রশ্ন উঠছে—বাকি ভোট যাবে কোথায়?
এই হিসাব সামনে আসতেই একের পর এক প্রশ্ন উত্থাপিত হচ্ছে—
বাকি ৮ কোটি ভোট কবে বা কীভাবে দেওয়া হবে?
ভোটগ্রহণ সময় বাড়ানো হবে কি? নাকি রাতেও ভোট চলবে?
ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না তো?
এতে কি ভোটার উপস্থিতি কমে যাবে না?
নির্বাচন বিশ্লেষকদের মতে, এই ধরনের চাপ তৈরি হলে ভোটার ক্লান্তি, বিশৃঙ্খলা ও কেন্দ্র দখলের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।
আইনশৃঙ্খলা ও প্রশাসন: প্রস্তুত তো?
একদিনে দুইটি গুরুত্বপূর্ণ ভোট মানেই—
দ্বিগুণ ব্যালট
দ্বিগুণ নিরাপত্তা
দ্বিগুণ জনসমাগম
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—
প্রশাসন কি একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন সামাল দিতে পারবে?
ভোটকেন্দ্রে নিরাপত্তা বিঘ্নিত হলে দায় নেবে কে?
জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে তো?
সুষ্ঠু নির্বাচন নাকি নিয়ন্ত্রিত ফলাফল?
সুশাসন সংশ্লিষ্টদের আশঙ্কা, এই সময়সংকট ও চাপের সুযোগে—
ভোট গণনায় ত্রুটি
কেন্দ্রভিত্তিক ফলাফল প্রশ্নবিদ্ধ
ভোটাধিকার প্রয়োগে বাধা
এসব ঘটনা ঘটলে জনপ্রতিনিধি বাছাইয়ের মূল উদ্দেশ্যই ব্যাহত হতে পারে।
একজন নির্বাচন পর্যবেক্ষকের ভাষায়,
“একদিনে এত ভোট নেওয়ার পরিকল্পনা গণতন্ত্রকে সহজ করার চেয়ে জটিল করে তুলছে।”
সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি
বিশেষজ্ঞ ও সচেতন নাগরিকদের দাবি—
গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা দিনে আয়োজন
অথবা ভোট গ্রহণের সময় ও পদ্ধতিতে স্পষ্ট ব্যাখ্যা ও বিকল্প পরিকল্পনা প্রকাশ
না হলে ২০২৬ সালের নির্বাচন ইতিহাসে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত হয়ে থাকার আশঙ্কা প্রবল।
জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে।...
৯ ঘন্টা আগে
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ
৯ ঘন্টা আগে
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...
১১ ঘন্টা আগে
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...
১৪ ঘন্টা আগে
