দুবাইয়ে ‘নকল’ বিয়েতে মঞ্চ মাতাবেন সামি, জ্যাকুলিন ও তামান্না
অনলাইন ডেস্ক
ভারতের ধনকুবের পরিবারগুলোর বিলাসবহুল বিয়েতে তারকাদের সমাবেশ দেখা যায়। তবে এবার সাধারণ দর্শকদের জন্য এমন একটি অভিজ্ঞতার সুযোগ তৈরি হচ্ছে দুবাইয়ে। সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দুলহা দুলহান ড্রামা, অ্যা গ্র্যান্ড মিউজিক্যাল ওয়েডিং এক্সপেরিয়েন্স’ শিরোনামের একটি আয়োজন, যেখানে মঞ্চে একটি ‘নকল’ বিয়ের মাধ্যমে তারকাদের পরিবেশনা উপভোগ করতে পারবেন দর্শকেরা। এই আয়োজনে কোনো আসল বর বা কনে থাকবেন না।
আগামী ১০ ও ১১ অক্টোবর দুবাইয়ের ফেস্টিভ্যাল সিটি ইন্টারকন্টিনেন্টালে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, জমকালো সাজসজ্জা ও পরিবেশনায় এটি বাস্তব বিয়েকেও ছাড়িয়ে যাবে।
এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছেন বলিউডের জনপ্রিয় তারকা তামান্না ভাটিয়া ও জ্যাকুলিন ফার্নান্দেজ, এবং সংগীতশিল্পী আদনান সামি। এছাড়াও থাকছেন অভিনেত্রী সোফি চৌধুরী, পপ তারকা রোমিও, ডিজে গণেশ ও ডিজে শ্যাডো।
সামাজিক মাধ্যমে আলোচিত মুখ উরফি জাভেদ ও অররিও এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তারা ইতিমধ্যেই তাদের উপস্থিতি নিয়ে ভক্তদের মাঝে কৌতূহল সৃষ্টি করেছেন।
আয়োজকেরা জানিয়েছেন, এই অনুষ্ঠানে মেহেদি, হলুদ, সংগীত ও রিসেপশন—বিয়ে সম্পর্কিত সব ধরনের অনুষ্ঠান নিখুঁত কোরিওগ্রাফির মাধ্যমে মঞ্চস্থ করা হবে। দর্শকদের জন্য থাকবে নিরবচ্ছিন্ন বিনোদন, যেখানে নৃত্য, জমকালো পোশাক এবং ঝলমলে মঞ্চের পরিবেশনা থাকবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বলিউড অভিনেতা অপরশক্তি খুরানা এবং অভিনেত্রী কারিশমা তন্না। তাদের প্রাণবন্ত উপস্থাপনা এই আয়োজনে বাড়তি আকর্ষণ যোগ করবে।
বিশ্বের বিলাসবহুল আয়োজনের কেন্দ্র হিসেবে দুবাইয়ের খ্যাতি রয়েছে। সেই কারণে ভারতের প্রথম বিলাসবহুল বিয়ে-ভিত্তিক এই মিউজিক্যাল কনসার্টের জন্য দুবাইকে বেছে নেওয়া হয়েছে। আয়োজকদের দাবি, এটি ভারতীয় সংস্কৃতিকে বিশ্ব মঞ্চে তুলে ধরার একটি ব্যতিক্রমী উদ্যোগ।
এই আয়োজনে যোগ দিতে টিকিট কিনতে হবে, যার সর্বনিম্ন মূল্য ২০০ দিরহাম।
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...
১৬ ঘন্টা আগে
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...
২২ ঘন্টা আগে
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয়...
১ দিন আগে
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...
৬ দিন আগে
