দেরি করে অফিসে আসেন ৯০ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সরকারি সেবার মান উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যতিক্রমী এক পর্যবেক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে মাগুরা প্রেসক্লাব । রোববার (৮ মার্চ) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জেলা শহরের ২৫টি সরকারি দপ্তরে সাংবাদিকদের পৃথক প্রতিনিধি দল একযোগে এই ঝটিকা পর্যবেক্ষণ চালায়। এতে দেখা যায়, প্রায় ৯০ শতাংশ কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে উপস্থিত হয়েছেন।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, পর্যবেক্ষণ কার্যক্রমে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি দপ্তর অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, সদর হাসপাতাল, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সমাজসেবা কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, (বিআরটিএ), রেজিস্ট্রি অফিস, পৌরসভা, (এলজিইডি) এবং বিদ্যুৎ অফিসসহ মোট ২৫টি দপ্তর।
সাইদুরমান বলেন, নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত না হওয়া এবং সেবা কার্যক্রমের ধীরগতির কারণে সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন। পর্যবেক্ষণে অধিকাংশ দপ্তরেই নির্ধারিত সময় অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত না হওয়ার চিত্র উঠে এসেছে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদ্মা শফিক জানান, সরকারি সেবাকে আরও গতিশীল ও জনগণবান্ধব করতে এ ধরনের পর্যবেক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। স্থানীয় সচেতন মহল সাংবাদিকদের এই উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছে বলেও তিনি উল্লেখ করেন।
এ দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি দপ্তরে যথাসময়ে উপস্থিতি ও সেবার মান বাড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হয়েছেন, তাদের সতর্ক করা হবে এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিনির বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা জরুরি। তিনি এ ধরনের পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী নিয়ে সাজানো এই জাদুঘরের...
২ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...
৫ ঘন্টা আগে
‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং...
৬ ঘন্টা আগে
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...
১৯ ঘন্টা আগে
