ক্যাম্পাস

ঢাবি শিক্ষার্থী ফাহমিদা আলম'কে ধর্ষণের হুমকির প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্রপক্ষ'র

ডেস্ক নিউজ

১১ মাস আগে


ঢাবি শিক্ষার্থী ফাহমিদা আলম'কে ধর্ষণের হুমকির প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্রপক্ষ'র

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ফাহমিদা আলম'কে ধর্ষণের হুমকির প্রতিবাদ জানিয়ে  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন  ছাত্রপক্ষ'র নেতৃবৃন্দ। 

এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি মুহাম্মদ প্রিন্স ও সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী কর্তৃক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার মতো জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাবি ক্যাম্পাসে এই ধরনের হুমকি নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও মানসিক স্বাস্থ্যের উপর এক গুরুতর আঘাত। শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যেখানে নিরাপদ ও মুক্ত পরিবেশ থাকার কথা, সেখানে এমন অপরাধমূলক আচরণ পুরো সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিফলন।

এই ধরনের ঘটনা কেবল একজন শিক্ষার্থীর প্রতি হুমকি নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক নিরাপত্তা ও শিক্ষার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। নারী শিক্ষার্থীদের প্রতি সহিংস মনোভাবকে উস্কে দেওয়া এবং মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করার মাধ্যমে শিক্ষাঙ্গনে ভয়ের সংস্কৃতি তৈরি হয়, যা গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের পরিপন্থী।

আমরা দাবি করছি, দ্রুততম সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। হুমকিদাতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থায়ী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। শিক্ষাঙ্গনে সহিংসতা, হয়রানি ও হুমকির সকল ঘটনায় জিরো টলারেন্স নীতি কার্যকর করতে হবে।

আমরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মানবাধিকার কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাচ্ছি, যেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।

শিক্ষাঙ্গনকে সহিংসতা ও হয়রানিমুক্ত রাখতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সমাজের প্রতিটি স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।


জকসু ভিপির ২ দফা দাবি, সহমত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন
জকসু ভিপির ২ দফা দাবি, সহমত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন

গতকাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার পর, আগামীকাল থেকে ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপাচার্য মহোদয়ের সাথে এক জরুরি বৈঠক করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি। বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জরুরি ২টি দাবি উপস্থাপন করা হয়।দাবি দুটি হলো:১. আইডি

২৩ ঘন্টা আগে


‘সাধারণ শিক্ষার্থীদের হামলা থেকে শিবিরকে রক্ষা করেছে ছাত্রদল’: জবি ছাত্রদল
‘সাধারণ শিক্ষার্থীদের হামলা থেকে শিবিরকে রক্ষা করেছে ছাত্রদল’: জবি ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরকে ‘সাধারণ শিক্ষার্থীদের হামলা’ থেকে ছাত্রদল রক্ষা করেছে বলে দাবি করেছেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সকাল থেকে ক্যাম্পাসে সৃষ্ট পরিস্থিতি নিয়ে এ...

১ দিন আগে


জবি-ঢাকা কলেজের পর উত্তপ্ত আলিয়া মাদরাসা, ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত কয়েকজন
জবি-ঢাকা কলেজের পর উত্তপ্ত আলিয়া মাদরাসা, ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত কয়েকজন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে সংঘর্ষের ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পুরান ঢাকার আলিয়া মাদরাসা ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সাধারণ শিক্ষার্থীদের ভাষ্য, হল দখলকে কেন্দ্র করে

২ দিন আগে


জবি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
জবি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজিত আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গুরুত্বসম্পন্ন এ...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom