জাতীয়

ডাক্তার পাত্রীকে বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

অনলাইন ডেস্ক

১ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


সাদিক কায়েম পিড়তে বসতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহসভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আগামী ১৩ মে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ মে) একাধিক পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি একজন এমবিবিএস চিকিৎসক। তার বাড়িচৌদ্দগ্রাম উপজেলায়।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, আনিকা ফরায়েজির বাবা দেশের একটি শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এবং রিয়েল এস্টেট খাতের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

বিয়ের আনুষ্ঠানিকতা হিসেবে ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ-আকদের সময় ঘটনা কথা রয়েছে। গাছসু নেত্রীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী এবং ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এরপর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল আয়োজন অনুষ্ঠিত হবে।

ডাকসু ভিপির বিয়ের খবর ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ডাকসুর এক নেতার তৈরি করা বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom