জাতীয়

ড. ইউনূস বিদেশ সফর শেষে কখনও দেখা করেননি: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


ড. ইউনূস বিদেশ সফর শেষে কখনও দেখা করেননি: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত


মো. সাহাবুদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৪ থেকে ১৫ বার বিদেশ সফরে গেলেও একবারও তার সঙ্গে সাক্ষাৎ করেননি। গত শুক্রবার একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি দাবি করেন, সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার বিদেশ সফর শেষে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সফরের বিষয়ে অবহিত করার কথা। সফরে কী আলোচনা হয়েছে, কোনো চুক্তি হয়েছে কি না এবং সামগ্রিক ফলাফল লিখিতভাবে জানানোর বিধান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তার ভাষায়, ড. ইউনূস একাধিকবার বিদেশ সফর করলেও তাকে এ বিষয়ে অবহিত করেননি এবং কখনও সাক্ষাৎও করেননি।

রাষ্ট্রপতি আরও বলেন, প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া তার (রাষ্ট্রপতির) উদ্যোগেই শুরু হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা তার সঙ্গে সমন্বয় করেননি। তাকে কার্যত আড়ালে রাখার চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে ড. ইউনূস তার পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নেননি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তিনিও প্রধান উপদেষ্টার কাছে কোনো বিশেষ সহায়তা চাননি। তার মনোভাব ছিল, পরিস্থিতি যেভাবে এগোয় তা পর্যবেক্ষণ করা।


জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে।...

১১ ঘন্টা আগে


অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ

১২ ঘন্টা আগে


‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...

১৩ ঘন্টা আগে


ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom