অপরাধ

চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ী জব্দ

নিজস্ব প্রতিবেদক

১ মাস আগে


চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ী জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬৩ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ করতে সক্ষম হয়েছে।

বিজিবির ফেনী  ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ অলিনগর বিওপি’র বিশেষ টহলদল আজ (১০ মে) তারিখে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি সদস্যরা বিপুল পরিমান ভারতীয় শাড়ী জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য ৬২ লক্ষ ৭০ হাজার টাকা।

জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং  মাদক ও চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তে আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে।


রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’, ঢামেকে ভর্তি
রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’, ঢামেকে ভর্তি

রাজধানীর রামপুরা এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং হামলার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর...

১০ দিন আগে


রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা: পাঁচ অস্ত্রধারী শনাক্ত, গ্রেপ্তার হয়নি কেউ
রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা: পাঁচ অস্ত্রধারী শনাক্ত, গ্রেপ্তার হয়নি কেউ

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডে জড়িত পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে তাদের পরিচয় নিশ্চিত করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টারও বেশি সময় পর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলাও দায়ের হয়নি।পুলিশ ও স্থানীয়...

১২ দিন আগে


সেই নারীকে শুক্রবার বিকেলে বাড়ি থেকে তুলে নেওয়া হয়
সেই নারীকে শুক্রবার বিকেলে বাড়ি থেকে তুলে নেওয়া হয়

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধানের নিখোঁজ হওয়া ও বিয়ের প্রলোভনে বিধবাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগ তোলা সেই নারীকে (২৫) গতকাল শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার দিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তার...

১৩ দিন আগে


অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ
অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের শ্যামলী এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- ১। জাহিদ হোসেন (২০) ২। হোসাইন আহম্মদ ওরফে সিফাত (২৫) ৩। ইয়াছিন ওরফে আজমান (২৭) ৪। আরিফুল ইসলাম (২৩) ৫। মাহিম চৌধুরী আকাশ (২০) ৬। সাকিব (২৪) ৭। সোহেল রানা...

২৪ দিন আগে

Dr.Mahfuzul Alom