বিনোদন

ব্যক্তিগত জীবন নিয়ে অকপট ঋতাভরী

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


ব্যক্তিগত জীবন নিয়ে অকপট ঋতাভরী

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী কলকাতা ও মুম্বাইয়ের চলচ্চিত্র জগতে সমানে কাজ করে চলেছেন। পেশাগত সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের কিছু কঠিন দিক নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। বিশেষত তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ঋতাভরী তাঁর ছোটবেলার দিনগুলির স্মৃতিচারণ করেন। মা শতরূপা সান্যালের কাছ থেকে বাবার বিচ্ছেদের পর জীবন কীভাবে এগিয়েছে, সেই অভিজ্ঞতা তিনি সকলের সঙ্গে ভাগ করে নেন।

ঋতাভরী জানান, "যখন দাদু-দিদার কাছে চলে এলাম, তখন ওই বাড়িতে থাকতে আমার কোনো সমস্যা হয়নি। কারণ ছোটবেলা থেকেই আমরা ওই বাড়িতে ঘন ঘন যেতাম। তাই বিষয়টা আমার কাছে খুবই স্বাভাবিক ছিল। নতুন করে মানিয়ে নিতে কোনো সমস্যাই হয়নি আমার।"

তবে বিচ্ছেদের কষ্ট তাঁকে স্পর্শ করেনি—এমন নয়। সেই কঠিন দিনগুলির কথা স্মরণ করে তিনি বলেন, "মাকে হয়তো আমি কখনও হাউ হাউ করে কাঁদতে দেখিনি। মা লুকিয়ে যেতেন। কিন্তু দুটো ঘরের বাড়ি, কতটা আর লুকিয়ে যাওয়া যায়? যা কানে আসার এসেছে, যা বুকে ধাক্কা লাগার লেগেছে।"

এই কঠিন পরিস্থিতিতেও ঋতাভরী মনোবল হারাননি। তিনি জানান, বাবার থেকে আলাদা হয়ে যাওয়ার পরও যখন কেউ সহানুভূতি জানাতে গিয়ে তাঁকে প্রশ্ন করেন, "বাবার কথা মনে হচ্ছে না?", তখন খেলতে খেলতেই তিনি জবাব দেন, "শোনো, আমার মায়ের নামও শতরূপা সান্যাল, আমার বাবার নামও শতরূপা সান্যাল।"


‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...

১ দিন আগে


আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা

১ দিন আগে


পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী

ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...

১ দিন আগে


শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom