বর্তমান ছাত্র রাজনীতি নতুন প্রজন্ম পছন্দ করে না: সংসদে এ্যানি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের বর্তমান ছাত্ররাজনীতি নিয়ে জাতীয় সংসদে বিস্তৃত আলোচনা প্রয়োজন বলে মনে করেন পানিসম্পদ মন্ত্রী ও ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
‘ছাত্ররাজনীতি নিয়ে গভীর আলোচনা দরকার’
মন্ত্রী বলেন, “দেশে যে ছাত্ররাজনীতি চলছে, তা নিয়ে সংসদে গভীর আলোচনা তুলে ধরা প্রয়োজন। গত দুই-তিন দিনের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, নতুন প্রজন্ম এ ধরনের ছাত্ররাজনীতি পছন্দ করছে না।”
সহিংসতার অভিযোগ
তিনি অভিযোগ করেন, অতীতের ধারাবাহিকতায় ছাত্ররাজনীতিতে এখনও অস্ত্র ও সহিংসতার উপস্থিতি রয়েছে। “চাপাতি, অস্ত্র, রামদা, হকিস্টিক নিয়ে রাজনীতি—এটা চলতে পারে না। ছাত্ররাজনীতির ময়দান কলুষিত করা হচ্ছে,” বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ৫ আগস্টের পরও যদি একই ধরনের সহিংস রাজনীতি চলতে থাকে, তবে তা দেশের জন্য উদ্বেগজনক হবে।
সংসদীয় আলোচনার প্রস্তাব
জ্বালানি সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুর পাশাপাশি ছাত্ররাজনীতি নিয়েও সংসদে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মত দেন তিনি।
নির্বাচনী ব্যয়ের বিষয়ে প্রশ্ন
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এ্যানি বলেন, নির্বাচনে ব্যাপক অর্থ ব্যয়ের বিষয়টি উদ্বেগজনক। “এত টাকার ছড়াছড়ি কোথা থেকে এলো-তা বুঝতে পারিনি,” মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক খাত নিয়ে তদন্ত করলে নির্বাচনী ব্যয়ের উৎস সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। নির্বাচনী আচরণবিধিতে নির্ধারিত ব্যয়ের সীমা থাকলেও বাস্তবে তার চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় হয়েছে বলেও দাবি করেন তিনি।
পালানোর দিন সালমানকে সঙ্গে নিতে চেয়েছিলেন শেখ হাসিনা, শেষ পর্যন্ত পারেননি
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। ঘটনার দুই বছর পর সেদিনের পালিয়ে যাওয়ার সময়ের আরও কিছু তথ্য সামনে এসেছে।একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ভারতে যাওয়ার আগে শেখ হাসিনা ও শেখ...
৪০ মিনিট আগে
দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান
প্রেস বিজ্ঞপ্তিমাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্য ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নেমেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাাদের আন্দোলন অব্যাহত থাকবে।তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, তেল, গ্যাস বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে কমিয়ে আনা, জনভোগান্তির নিরসন,...
২ ঘন্টা আগে
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, ঘোষণা ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি
জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি থেকে ধারাবাহিক নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (৬...
৪ ঘন্টা আগে
সচিবালয়মুখী ১১ দলীয় জোটের মিছিল আটকাল পুলিশ, বন্ধ সব গেট
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের সব প্রবেশদ্বার (গেট) বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সময়ে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়া ১১ দলীয় জোটের মিছিল জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে সেটি আটকে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয়ের প্রতিটি গেটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।গেট বন্ধ থাকায় বিভিন্ন সরকারি...
৫ ঘন্টা আগে
