বানিজ্য

বন্ধ কলকারখানা চালুতে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

অনলাইন ডেস্ক

১ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


রাজনৈতিক পটপরিবর্তনের পর বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক- এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান

বুধবার বেলা ২টায় এক জরুরি সংবাদ সম্মেলনে গভর্নরের বরাতে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। এর আগে বেলা পৌনে ১১টায় গভর্নর কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করেন এবং শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিল্প পুনরুদ্ধারে নীতিগত সহায়তা

মুখপাত্র জানান, দায়িত্ব গ্রহণের পর গভর্নর কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগে সক্রিয় সহযোগিতার কথা বলেন। অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

গত দেড় বছরে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করতে নীতিগত সহায়তা, সম্ভাব্য প্রণোদনা এবং ব্যাংকিং খাতে সমন্বয় জোরদারের ওপর জোর দেন গভর্নর। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মূল্যস্ফীতি ও সুদহার পর্যালোচনা

সংবাদ সম্মেলনে জানানো হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যমূল্য স্থিতিশীল রাখা হবে অগ্রাধিকার। পাশাপাশি বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন উচ্চ সুদের হার পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন গভর্নর।

সুশাসন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ

প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে নিয়ম-ভিত্তিক ও বৈষম্যহীন করার কথা উল্লেখ করেন তিনি। কাজের গতি বাড়াতে ‘ডেলিগেশন অব অথরিটি’ বা ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে।

গভর্নর পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ম্যাক্রো-অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার প্রশংসা করেন এবং সেই ভিত্তির ওপর অর্থনীতিতে গতি ফেরানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom