বিজয়া দশমীর আয়োজনে চিত্রনায়িকা পূজা চেরি
অনলাইন ডেস্ক
সনাতন ধর্মাবলম্বী বাঙালির প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজার আজ শেষ দিন। বিজয়া দশমী তিথিতে দেবী দুর্গাকে শেষবারের মতো দর্শন করতে মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন ভক্তরা। এই আয়োজনে অংশ নিয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে অভিনেত্রী পূজা চেরি রাজধানীর বনানী পূজা মণ্ডপে উপস্থিত হন। মণ্ডপে এসে তিনি দেবী দুর্গাকে দর্শন করেন এবং সিঁদুর খেলায় অংশ নেন।
বিজয়া দশমী উপলক্ষে অভিনেত্রী লাল-সাদা ঐতিহ্যবাহী পোশাকে সেজেছিলেন। শাড়ির সঙ্গে তিনি মানানসই গহনা ও মেকআপ ব্যবহার করেন।
দেবী দর্শন শেষে মণ্ডপ ঘুরে পূজা চেরি বেশ কিছু ছবি তোলেন। তিনি সেই ছবিগুলো নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘শুভ বিজয়া’ এবং এর সঙ্গে দুটি লাল হৃদয়ের ইমোজি জুড়ে দেন।
এদিকে, বনানী পূজা মণ্ডপে সিঁদুর খেলার পর দেবী মায়ের বিসর্জনের প্রস্তুতি শুরু হয়েছে। মণ্ডপ থেকে দেবী দুর্গার প্রতিমা বের করা হয় বিকেল ৩টায়। বনানী ও গুলশান এলাকা ঘুরে সন্ধ্যা ৭টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হবে।
উল্লেখ্য, এবারের দুর্গাপূজায় দেবী দুর্গার আগমন ঘটেছিল গজ বা হাতির পিঠে, যা সুখ ও শান্তির প্রতীক। দেবীর গমন দোলায় বা পালকিতে, যা মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যুর শঙ্কার ইঙ্গিত বহন করছে।
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...
২১ ঘন্টা আগে
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা
২১ ঘন্টা আগে
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...
১ দিন আগে
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...
১ দিন আগে
