রাজনীতি

বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি স্লোগানে মঞ্চে উঠতে পারেননি সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি স্লোগানে মঞ্চে উঠতে পারেননি সেতুমন্ত্রী

ছবি: সংগৃহীত


পটুয়াখালীর বাউফলে বগা সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের পাল্টাপাল্টি স্লোগান, উত্তেজনা ও বিক্ষোভের কারণে তিনি নির্ধারিত সভামঞ্চে উঠতে পারেননি।

মঙ্গলবার দুপুরে বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, পটুয়াখালীর দুমকি ও বাউফল উপজেলাকে সংযুক্ত করতে লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত বগা সেতুর সম্ভাব্যতা যাচাই করতে সেখানে যান সেতুমন্ত্রী। এ উপলক্ষে ফেরিঘাটের পূর্ব প্রান্তে বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ-এর সৌজন্যে একটি সভামঞ্চ প্রস্তুত করা হয়।

তবে মন্ত্রী ফেরিতে করে পূর্বপাড়ে পৌঁছানোর পরই রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সভাস্থলে মন্ত্রীর প্রবেশে বাধা দেন। এতে প্রায় ৪৫ মিনিট ধরে মন্ত্রী ও তার সফরসঙ্গীরা কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

ঘটনাস্থলে “ভুয়া ভুয়া” স্লোগান তুলে জামায়াতপন্থী সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন বিএনপি সমর্থকরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতিও সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সেতুমন্ত্রী পূর্বপাড় ত্যাগ করে ফের পশ্চিমপাড়ে ফিরে যান এবং সেখানে বিকল্প মঞ্চে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে অন্তর্দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সভার ব্যানারে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর ছবি না থাকায় তারা ক্ষুব্ধ হন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর একটি সূত্র দাবি করেছে, জামায়াত-আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রীকে অংশ নিতে না দিতেই পরিকল্পিতভাবে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

ঘটনার সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কূট্টি-সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি সেতুমন্ত্রী বা জেলা বিএনপির শীর্ষ নেতারা।

পরিস্থিতি শান্ত হওয়ার পর পশ্চিমপাড়ের মঞ্চে বক্তব্য দেন ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, “মন্ত্রী মহোদয় কষ্ট করে এসেছেন। আমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি।”

বিশ্লেষকদের মতে, উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এখন প্রকাশ্য সংঘাতে রূপ নিচ্ছে। বিশেষ করে বিরোধী জোটের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা মাঠপর্যায়ে এমন উত্তেজনার জন্ম দিচ্ছে, যা ভবিষ্যতের রাজনৈতিক সম্পর্ক ও উন্নয়ন কার্যক্রম উভয়ের ওপরই প্রভাব ফেলতে পারে।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

২ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৩ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১১ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom