জাতীয়

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রিজভী

অনলাইন ডেস্ক

১৪ ঘন্টা আগে


বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রিজভী

ছবি: সংগৃহীত


বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৬ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দলের যৌথ সভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সারা দেশে বিএনপি একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। দলটি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি এবং জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ কারণেই বিএনপি আরও জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনের পর মানুষ ভয় ও রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে। নির্বাচনে দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন বলেও মন্তব্য করেন রিজভী।

আলোচনা-সমালোচনা উপেক্ষা করে স্বচ্ছতার সঙ্গে কাজ করায় প্রধানমন্ত্রী জনপ্রিয় হয়ে উঠছেন বলেও দাবি করেন বিএনপির এই নেতা।


সরকার ছয় মাসে দেশে রোপণ ২ কোটি ২২ লাখ গাছের চারা
সরকার ছয় মাসে দেশে রোপণ ২ কোটি ২২ লাখ গাছের চারা

ক্ষমতা গ্রহণের প্রথম ছয় মাসে সারাদেশে প্রায় ২ কোটি ২২ লাখ ৬৮ হাজার গাছের চারা রোপণ করেছে সরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে বছরে ৫ কোটি ১৪ লাখ ৮৮ হাজার ৯৩০টি...

১৩ ঘন্টা আগে


চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ব্যয় ২৮ হাজার কোটি টাকা
চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ব্যয় ২৮ হাজার কোটি টাকা

বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়ন ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চীন থেকে ২০টি সর্বাধুনিক ‘জে-১০সিই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট’ কেনার চূড়ান্ত প্রক্রিয়া চলছে। প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, লজিস্টিকস, অবকাঠামো, বিমা ও করসহ এ ক্রয়ে সরকারের মোট ব্যয় হতে পারে প্রায় ২ দশমিক ৩০২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৩১৪ কোটি...

১৫ ঘন্টা আগে


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের যুগ্ম...

১৫ ঘন্টা আগে


বিএসটিআই পরীক্ষায় নিম্নমানের, ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
বিএসটিআই পরীক্ষায় নিম্নমানের, ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের পাঁচ ধরনের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।একই সঙ্গে এসব পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের দেওয়া লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ...

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom