জাতীয়

ভোটের কালি মুছে যাওয়ার আগেই জনগণের জন্য প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু

অনলাইন ডেস্ক

১৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভোটের কালি মুছে যাওয়ার আগেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি বলেন, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন বা নানা ক্ষেত্রে সংহতভাবে সুবিধাবঞ্চিত, তাদের জন্য আর্থিক সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, ইতিমধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমিকভাবে সারা দেশে চার কোটি পরিবারকে বিতরণ করা হবে। পাশাপাশি আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হবে। তিনি আরও জানান, আগামী ১৬ মার্চ থেকে দিনাজপুরে খাল খনন কর্মসূচি কার্যক্রম শুরু হচ্ছে। এছাড়া খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা বা সম্মানী কর্মসূচির পাইলট প্রজেক্টও আজ থেকে চালু হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে এমন একটি শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে চাই, যাতে কোনো ফ্যাসিবাদ বা তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে।”

তিনি আরও বলেন, “নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না।” তাই সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom