রাজনীতি

অতীতে বিএনপি ও জামায়াত ইসলামী রাষ্ট্র পরিচালনায় দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নে পরিণত হয়েছিল: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


অতীতে বিএনপি ও জামায়াত ইসলামী রাষ্ট্র পরিচালনায় দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নে পরিণত হয়েছিল: চরমোনাই পীর

ছবি: সংগৃহীত


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, তিনি হাতপাখা প্রতীকে ভোট চাইতে জনগণের কাছে এসেছেন ইসলামের স্বার্থ রক্ষার লক্ষ্যে। ইসলামী ঐক্য গড়ে তোলার আন্তরিক চেষ্টা থাকলেও বাস্তবতায় দেখা গেছে, জামায়াতে ইসলামী তাদের নীতি-আদর্শ বাস্তবায়নের প্রতিজ্ঞা থেকে সরে আসছে। সে কারণে ইসলামের স্বার্থেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে একক পথচলার সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি বলেন, “তবে আল্লাহর রহমতে আমরা একা নই। দেশের সর্বস্তরের সাধারণ মানুষ ও উলামায়ে কেরাম আমাদের সঙ্গে রয়েছেন।”

রোববার (২৫ জানুয়ারি) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া ও নগরীতে পৃথক দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফুলবাড়িয়ায় অনুষ্ঠিত জনসভায় তিনি ময়মনসিংহ-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি নুরে আলম সিদ্দিকীর পক্ষে এবং ময়মনসিংহ শহরের কৃষ্ণচূড়া চত্বরে ময়মনসিংহ-৪ আসনে দলীয় প্রার্থীর পক্ষে বক্তব্য রাখেন।

পীর সাহেব চরমোনাই বলেন, অতীতে বিএনপি ও জামায়াত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। বরং ওই সময়গুলোতে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নে পরিণত হয়েছে। তিনি বলেন, “আল্লাহর রহমতে জনগণ যদি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা দুর্নীতির মূলোৎপাটন করব ইনশাআল্লাহ এবং একটি জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলব।”

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, অনেক প্রার্থী বস্তুগত উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু নীতির উন্নয়নের কথা বলেন না। সংসদ সদস্যরা যদি সংসদে সঠিক ও ন্যায্য নীতি প্রণয়ন করেন এবং সেই নীতির বাস্তবায়নে শাসন বিভাগকে জবাবদিহিতার আওতায় আনেন, তাহলে প্রকৃত উন্নয়ন স্বাভাবিকভাবেই জনগণের দোরগোড়ায় পৌঁছাবে। তিনি প্রার্থীদের উদ্দেশে বস্তুগত উন্নয়নের পাশাপাশি নৈতিক ও নীতিগত উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান।

পীর সাহেব চরমোনাই বলেন, গত ৫৪ বছরে জাতি বহু উন্নয়নের কথা শুনেছে; কিন্তু এসব উন্নয়নের আড়ালে ছিল দুর্নীতি, খুন, গুম ও অর্থ পাচারের উৎসব। এর ফলে দেশ দিন দিন পিছিয়ে পড়েছে। তিনি বলেন, দেশের কাঠামোগত সংস্কার ও নীতিগত উন্নয়নের দিকে গুরুত্ব না দিলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, নীতির পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে।

জনসভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন আহমদসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...

৯ ঘন্টা আগে


রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...

১৩ ঘন্টা আগে


কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

১৭ ঘন্টা আগে


নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom