আন্তর্জাতিক

অন্তঃসত্ত্বা হয়েছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


{news.title}

স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ঘোষণা করেছেন, তিনি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ২৮ বছর বয়সী লেভিট জানিয়েছেন, আগামী মে মাসে তাদের ঘরে একটি কন্যাসন্তান আসছে।

লেভিট পোস্টে লিখেছেন, “বড়দিনের সেরা উপহার—একটি কন্যাসন্তান। মাতৃত্বের এই অভিজ্ঞতায় আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমি সত্যিই বিশ্বাস করি, পৃথিবীতে স্বর্গের সবচেয়ে কাছের জিনিস।”

এই সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন, যিনি হোয়াইট হাউজে পরিবারবান্ধব পরিবেশ নিশ্চিত করেছেন।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন লেভিট। দায়িত্ব নেওয়ার সময় তিনি ছিলেন এই পদে সর্বকনিষ্ঠ ব্যক্তি। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি প্রেসিডেন্টকে সমর্থন এবং সাংবাদিকদের কঠিন প্রশ্নের জবাব দেওয়ার জন্য পরিচিত।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom