টেকনোলজি

আপনার স্মার্টফোনে যেভাবে পাবেন ভূমিকম্পের সতর্কবার্তা

সিটি সিগন্যাল ডেস্ক

৮ মাস আগে


আপনার স্মার্টফোনে যেভাবে পাবেন ভূমিকম্পের সতর্কবার্তা

ফাইল ছবি


সম্প্রতিকালে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় সাম্প্রতিক কম্পনগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এ ধরনের ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া না গেলেও এখন স্মার্টফোনের মাধ্যমে কয়েক সেকেন্ড আগেই সতর্কবার্তা পাওয়া সম্ভব—যা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গুগল আর্থকোয়াক অ্যালার্টঃ 

কীভাবে কাজ করে?

বিশ্বের বিভিন্ন ভূমিকম্প পর্যবেক্ষণ নেটওয়ার্ক থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে গুগল তার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে একটি “Earthquake Alerts” ফিচার যুক্ত করেছে। ভূমিকম্প শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর স্মার্টফোনে একটি জরুরি নোটিফিকেশন পাঠানো হয়। এতে আসন্ন কম্পনের মাত্রা, কেন্দ্রের অবস্থান এবং প্রাথমিক নিরাপত্তা নির্দেশনা থাকে।

বাংলাদেশেও এই ফিচারটি কার্যকর। তবে অনেকেই জানেন না যে ফোনের সেটিংস চালু না থাকলে সতর্কবার্তা পাওয়া যাবে না।

আপনার ফোনে ভূমিকম্প সতর্কবার্তা চালু করার পদ্ধতি

অ্যান্ড্রয়েড ফোনে ‘Earthquake Alerts’ চালু করতে করণীয়—

1. Settings এ যান
2. Safety & emergency অথবা Location Services মেনুতে প্রবেশ করুন
3. Earthquake Alerts অপশনে ক্লিক করুন
4. ফিচারটি ON করে দিন

iPhone ব্যবহারকারীদের জন্য এখনো বাংলাদেশে আনুষ্ঠানিক ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা চালু না হলেও আন্তর্জাতিক অ্যাপ যেমন MyShake, Earthquake Alert, LastQuake এসব অ্যাপ ব্যবহার করে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়।

কেন এই সতর্কতা গুরুত্বপূর্ণঃ

ভূকম্পনের প্রথম ধাক্কা মানুষের কাছে পৌঁছাতে যে কয়েক সেকেন্ড সময় লাগে, সেটাই হতে পারে জীবন বাঁচানোর সুযোগ। আগাম সতর্কবার্তা পেলে—

নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া

গ্যাস বা বিদ্যুৎ সংযোগ বন্ধ করা

লিফট ব্যবহার না করা

ভারী জিনিসপত্র থেকে দূরে থাকা
এসব জরুরি পদক্ষেপ দ্রুত গ্রহণ করা সম্ভব।

বিশেষজ্ঞদের পরামর্শঃ

ভূতাত্ত্বিক গবেষকেরা বলছেন, বাংলাদেশের ভূগাঠনিক অবস্থান এমন যে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই রয়েছে। সাম্প্রতিক হালকা কম্পনগুলো ভবিষ্যতে বড় ধাক্কার পূর্বাভাস না হলেও, এগুলো প্রস্তুত থাকার জন্য গুরুতর সতর্কবার্তা।

তাদের মতে, স্মার্টফোন-ভিত্তিক আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সতর্ক থাকুন, প্রস্তুত থাকুনঃ

ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব নয়, কিন্তু প্রস্তুতি জানলে ক্ষয়ক্ষতি কমানো যায়। তাই এখনই আপনার ফোনে ভূমিকম্প সতর্কবার্তা সক্রিয় করুন এবং পরিবার-পরিজনকেও তা জানাতে উৎসাহিত করুন।


​বাংলাদেশের মধ্য দিয়ে স্টারলিংকের ‘আনফিল্টারড ডেটা’: ইন্টারনেটে কি কোনো পরিবর্তন আসবে?
​বাংলাদেশের মধ্য দিয়ে স্টারলিংকের ‘আনফিল্টারড ডেটা’: ইন্টারনেটে কি কোনো পরিবর্তন আসবে?

​সম্প্রতি স্টারলিংকের ‘আনফিল্টারড ডেটা’ বা অবাধ তথ্য প্রবাহের সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেরই প্রশ্ন-স্টারলিংকের এই সুবিধার ফলে কি বাংলাদেশের সাধারণ গ্রাহকরা কোনো প্রকার ফিল্টারিং বা ব্লকিং ছাড়া ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন? তবে সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি সাধারণ গ্রাহকদের জন্য নয়।​আসলে ‘আনফিল্টারড ডেটা’ কী?সহজ...

২৭ দিন আগে


স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ
স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) সকালে পূর্বঘোষণা ছাড়াই প্রতিষ্ঠানটিতে আকস্মিক সফর করেন তিনি।সকাল ৯টা ১৫ মিনিটে স্পারসোর প্রধান কার্যালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে...

১ মাস আগে


বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, ভোগান্তিতে কোটি ব্যবহারকারী
বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, ভোগান্তিতে কোটি ব্যবহারকারী

বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার সন্ধ্যা থেকে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এতে প্ল্যাটফর্মটিতে প্রবেশ, লগ-ইন এবং ফিড আপডেট সংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা।বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, তারা ফেসবুকে প্রবেশ করতে পারছেন না কিংবা অ্যাপ ও ওয়েবসাইট স্বাভাবিকভাবে লোড হচ্ছে না। অনেকের ক্ষেত্রে নিউজ ফিড আপডেট না হওয়া,

১ মাস আগে


শিশু-কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া
শিশু-কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া

শিশু ও কিশোরদের স্বাভাবিক বিকাশ আজ এক গুরুতর চ্যালেঞ্জের মুখে। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে তাদের মানসিক, শারীরিক এবং সামাজিক বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।বর্তমানে অনেক পরিবারেই শিশুদের হাতে বইয়ের বদলে স্মার্টফোন তুলে দেওয়া হচ্ছে। ফলে অল্প বয়সেই তারা মোবাইল ডিভাইসের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। পড়াশোনা ও...

৩ মাস আগে

Dr.Mahfuzul Alom