আগৈলঝাড়ায় ‘ক্রসফায়ারে’ দুই নেতা হত্যা: হাসানাত আবদুল্লাহসহ পাঁচজনের বিচার শুরু
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও সাংস্কৃতিক সংগঠক কবির মোল্লাকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
বুধবার (২০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৭ জুন সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
মামলায় গ্রেপ্তার দুই আসামি-উজিরপুর থানার সাবেক এএসআই মাহাবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিনকে আদালতে হাজির করা হয়। অভিযোগ পড়ে শোনানোর পর তারা নিজেদের নির্দোষ দাবি করেন। অন্যদিকে সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ ও সাবেক পুলিশ সুপার এহসান উল্লাহসহ অপর আসামিরা পলাতক রয়েছেন।
রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, নিহত টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন স্থানীয়ভাবে প্রভাবশালী বিরোধী রাজনৈতিক কর্মী এবং তারা আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগে বলা হয়, রাজনৈতিক আধিপত্য ধরে রাখতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদের ‘সরিয়ে দেওয়ার’ পরিকল্পনা করা হয়।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি দুইজনকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে আগৈলঝাড়া বাইপাস সড়কে ‘ক্রসফায়ারের নাটক’ সাজিয়ে তাদের হত্যা করা হয়। এই ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে প্রসিকিউশন।
আইনি ও রাজনৈতিক গুরুত্ব
বিশ্লেষকদের মতে, এ মামলাটি শুধু একটি কথিত ক্রসফায়ার হত্যাকাণ্ডের বিচার নয়; বরং অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহারের অভিযোগেরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের কাঠামোর মধ্যে এ ধরনের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের বিচারব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে।
আদালতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, তাদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগ “মিথ্যা ও বানোয়াট”। তারা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানালেও ট্রাইব্যুনাল তা নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন।
প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও সহিদুল ইসলাম সরদারসহ অন্যরা। তারা আদালতকে জানান, মামলায় পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ রয়েছে এবং এটি পরিকল্পিত হত্যাকাণ্ডের স্পষ্ট উদাহরণ।
মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে প্রবেশ করায় আগামী দিনগুলোতে এর রাজনৈতিক ও আইনি প্রভাব আরও বিস্তৃত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জুলাই হত্যা মামলার বিচার শেষের সময়সীমা জানালেন চিফ প্রসিকিউটর
আগামী এক বছরের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলাগুলোর বিচারকাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমনটাই জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাইয়ের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। স্বচ্ছতা,...
১ দিন আগে
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আজ মঙ্গলবার (৪ আগস্ট) যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।আদালত সূত্রে জানা...
১ দিন আগে
সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে অগ্রাধিকার দেবে দুদক: নতুন সচিব
জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামার ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত সচিব সাইদুর রহমান খান। একই সঙ্গে দুদকের ভাবমূর্তি পুনরুদ্ধার, কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংস্থাকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।রোববার...
২ দিন আগে
শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাকিব হোসেন (২৯) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে অভিযোগের সত্যতা না পাওয়ায় ৪৯ জনের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. মমিনুল ইসলাম গত...
৩ দিন আগে
