বিশেষ সংবাদ

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে আনা হয়েছে ৬ আসামি

অনলাইন ডেস্ক

২ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

এ মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন— এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলায় বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। বিচারিক কার্যক্রমে তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বর্তমানে ৩০ আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার রয়েছেন এবং তাদের আদালতে আনা হয়েছে।

এদিকে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা—তার দুই ভাই রমজান আলী ও আবু হোসেনসহ—ট্রাইব্যুনালে উপস্থিত হতে শুরু করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে বেরোবির সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ নিহত হন। দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে গুলি করার ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় এবং ছাত্র-জনতার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। পরদিন সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হয়।

রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom