আব্দুল মঈন খানের মন্তব্য: ১৫ বছরে অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা বানিয়েছে
অনলাইন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান দাবি করেছেন, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. মঈন খান বলেন, একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ পত্রিকা সম্প্রতি এক প্রতিবেদনে এই অর্থ পাচারের তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে শুধু বাংলাদেশকেই নয়, বরং পাচারের জন্য যুক্তরাজ্যকেও দায়ী করা হয়েছে। তিনি বলেন, পাচার হওয়া এই ২৩৪ বিলিয়ন ডলারের পরিমাণ বাংলাদেশের পাঁচ বছরের মোট বাজেটের সমান।
সাধারণ জনগণের কাছে পাচার হওয়া অর্থের পরিমাণ বোঝাতে ড. মঈন খান একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, 'খেটে খাওয়া মানুষেরা হয়তো ২৩৪ বিলিয়ন ডলারের অঙ্কটা বুঝতে পারবেন না। তাই সহজ করে বললে, এই পরিমাণ অর্থ দিয়ে ১০০টি পদ্মা সেতু তৈরি করা যেত।' তিনি জোর দিয়ে বলেন, এই অর্থ দেশের দরিদ্র ও খেটে খাওয়া মানুষের, কোনো ব্যক্তিগত সম্পদ নয়।
ড. মঈন খান আরও বলেন, গণতন্ত্রকে তিনি একটি 'মেকানিজম' বা প্রক্রিয়া হিসেবে দেখেন, যা একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের মাধ্যম। তাঁর মতে, গণতন্ত্রের চূড়ান্ত উদ্দেশ্য হলো একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ১৮ কোটি মানুষ শান্তিতে বসবাস করতে পারে।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদের সভাপতি এম ওয়াহিদুজ্জামানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ব্যাংক ও আর্থিক খাতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন।
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
৭ ঘন্টা আগে
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...
১১ ঘন্টা আগে
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
১৪ ঘন্টা আগে
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...
১৬ ঘন্টা আগে
