রাজনীতি

১০০ আসনে নারীদের সরাসরি ভোটের প্রস্তাব চসিক মেয়রের

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


১০০ আসনে নারীদের সরাসরি ভোটের প্রস্তাব চসিক মেয়রের

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন সংসদ সদস্য পদে নারীদের জন্য ১০০টি আসনে সরাসরি ভোটের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, নারীরা কারো দয়ায় নয়, সরাসরি ভোটের মাধ্যমে জিতে সংসদে যাবেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রস্তাব তুলে ধরেন। কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর মহিলা দল এই সভার আয়োজন করে।

সংসদে নারীদের মর্যাদা ও অবস্থান

সংসদ সংস্কার প্রসঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে সংসদের ৩০০টি আসন আট কোটি মানুষের জন্য নির্ধারিত ছিল, কিন্তু এখন জনসংখ্যা প্রায় ১৮ কোটি হলেও আসন সংখ্যা অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, সিটি করপোরেশনে তিনজন কাউন্সিলরের বিপরীতে একজন নারী কাউন্সিলর যদি সরাসরি ভোটে নির্বাচিত হতে পারেন, তাহলে তিনজন এমপির বিপরীতে একজন নারী এমপিও সরাসরি ভোটে জাতীয় সংসদে যেতে পারেন। এতে নারীদের জন্য ১০০টি সংসদীয় আসন তৈরি হবে। তিনি আরও উল্লেখ করেন, নারীরা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হলে তাদের মর্যাদা বাড়বে এবং সংসদে কথা বলার সুযোগ তৈরি হবে।

দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব

তিনি তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে বলেন, সেখানে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব রয়েছে। উচ্চকক্ষে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ ও পেশাজীবীদের স্থান দেওয়া সম্ভব হলে পুরো সংসদে একটি ভারসাম্য আসবে এবং সব মতামত প্রতিফলিত হবে।

দলে চাঁদাবাজদের আশ্রয় না দেওয়ার আহ্বান

ডা. শাহাদাত হোসেন গঠনমূলক রাজনীতি করার ওপর জোর দেন। তিনি বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর যারা দলে আশ্রয় নিয়েছে, সেই সব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। তাদের কোনোভাবে পাত্তা বা সুযোগ-সুবিধা দেওয়া যাবে না।

মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী

অনুষ্ঠানে প্রধান বক্তা আবুল হাশেম বক্কর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারী সমাজকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটি দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ফাতেমা কাজলের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম রিকু।


ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...

১৩ ঘন্টা আগে


রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...

১৭ ঘন্টা আগে


কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

২০ ঘন্টা আগে


নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom