জাতীয়

যশোর ভবদহ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

অনলাইন ডেস্ক

১ দিন আগে

{news.title}

ছবি: সংগৃহীত

শনিবার সকালে যশোরের কেশবপুর উপজেলার বুরুলি খালের তিন কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এই কাজের মাধ্যমে উপজেলার বুরুলি, পাথরা, পাঁজিয়া, চুয়াডাঙ্গা ও কৃষ্ণনগর বিলের পানি সহজে আপারভদ্রা নদীতে নিষ্কাশিত হবে, যা দীর্ঘদিন ধরে এলাকায় জলাবদ্ধতার সমস্যা সৃষ্টি করছিল

প্রতিমন্ত্রী অমিত বলেন, “খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে শুরু হয়েছিল এবং পরবর্তীতে কৃষিতে বিপ্লবের পথ তৈরি করেছিল। তবে রাজনৈতিক কারণে দীর্ঘ সময় এটি অব্যাহত রাখা হয়নি, যার ফলে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছেন। বর্তমানে সরকার জনগণের সুবিধা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করেছে।”

তিনি আরও জানান, “এই অঞ্চলের মানুষের স্থায়ী সমাধান নিশ্চিত করতে ৮১ দশমিক ৫০ কিলোমিটার নদ-নদীর পুনঃখনন কাজ চলছে। পাশাপাশি ভবদহে বিদ্যমান ২১টি অভ্যন্তরীণ খাল পুনঃখনন করা হচ্ছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের জন্য ২১ ভেন্ট স্লুইস গেটের ১৭টি কপাট খোলা হবে।”

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জী সহ অন্যান্য কর্মকর্তারা।

প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মামুনুর রশিদ জানান, বুরুলি খালের পলি ভরাট হওয়ায় পানির সঠিক নিষ্কাশন হয়নি, ফলে কৃষকরা ফসল উৎপাদনে সমস্যায় পড়েছেন। পুনঃখনন কাজ শেষ হলে এলাকার কৃষি ও বসতভিত্তিক জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে সমাধান হবে।শনিবার সকালে যশোরের কেশবপুর উপজেলার বুরুলি খালের তিন কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এই কাজের মাধ্যমে উপজেলার বুরুলি, পাথরা, পাঁজিয়া, চুয়াডাঙ্গা ও কৃষ্ণনগর বিলের পানি সহজে আপারভদ্রা নদীতে নিষ্কাশিত হবে, যা দীর্ঘদিন ধরে এলাকায় জলাবদ্ধতার সমস্যা সৃষ্টি করছিল।

প্রতিমন্ত্রী অমিত বলেন, “খাল খনন কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে শুরু হয়েছিল এবং পরবর্তীতে কৃষিতে বিপ্লবের পথ তৈরি করেছিল। তবে রাজনৈতিক কারণে দীর্ঘ সময় এটি অব্যাহত রাখা হয়নি, যার ফলে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছেন। বর্তমানে সরকার জনগণের সুবিধা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করেছে।”

তিনি আরও জানান, “এই অঞ্চলের মানুষের স্থায়ী সমাধান নিশ্চিত করতে ৮১ দশমিক ৫০ কিলোমিটার নদ-নদীর পুনঃখনন কাজ চলছে। পাশাপাশি ভবদহে বিদ্যমান ২১টি অভ্যন্তরীণ খাল পুনঃখনন করা হচ্ছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের জন্য ২১ ভেন্ট স্লুইস গেটের ১৭টি কপাট খোলা হবে।”

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জী সহ অন্যান্য কর্মকর্তারা।

প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মামুনুর রশিদ জানান, বুরুলি খালের পলি ভরাট হওয়ায় পানির সঠিক নিষ্কাশন হয়নি, ফলে কৃষকরা ফসল উৎপাদনে সমস্যায় পড়েছেন। পুনঃখনন কাজ শেষ হলে এলাকার কৃষি ও বসতভিত্তিক জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে সমাধান হবে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom