অপরাধ

যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় লেগুনাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক

২ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় নুরে আলম ওরফে খায়রুল ইসলাম (৩৫) নামে এক লেগুনাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার যাত্রাবাড়ীর সুফিয়া গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

নিহত নুরে আলম শরীয়তপুর সদর উপজেলার শফিপুর এলাকার মোয়াল্লেম সরদারের ছেলে। তিনি রাজধানীর মাতুয়াইল এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom