সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’-এর ফার্স্ট লুকে ঝড়, প্রভাসের সহিংস রূপে চমক
অনলাইন ডেস্ক
বলিউডের আলোচিত ও বিতর্কিত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা মানেই দর্শক ও সমালোচকদের কৌতূহল। ‘কবীর সিং’ ও ‘অ্যানিমাল’-এর পর তার নতুন ছবি ‘স্পিরিট’ নিয়েও শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। মুক্তির তারিখ এখনো চূড়ান্ত না হলেও সিনেমাটির প্রথম ঝলকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
নতুন বছরের শুরুতেই ‘স্পিরিট’-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্টারটি শেয়ার করে তিনি লেখেন, ‘নতুন বছরের প্রথম পোস্টারকে স্বাগত জানানো যাক।’
‘দ্য ওয়াল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, পোস্টার প্রকাশের পরপরই সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পোস্টারে দেখা যায়, দীর্ঘ চুল ও দাড়িতে ভিন্নরূপে হাজির হয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। তিনি পেছন ফিরে দাঁড়িয়ে আছেন, গায়ে কোনো শার্ট নেই। তার পিঠে ক্ষতচিহ্ন ও ব্যান্ডেজ স্পষ্টভাবে চোখে পড়ে। ঠোঁটে সিগারেট, হাতে পানীয়র গ্লাস-সব মিলিয়ে একটি রুক্ষ ও সহিংস চরিত্রের ইঙ্গিত দিচ্ছে পোস্টারটি। অনেকেই মনে করছেন, ভাঙ্গার আগের সিনেমা ‘অ্যানিমাল’-এর মতোই এখানেও দর্শককে এক তীব্র সহিংস চরিত্রের মুখোমুখি হতে হবে।
প্রভাসের পাশে হালকা রঙের শাড়ি পরা অবস্থায় দেখা গেছে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। তাদের উপস্থিতি ঘিরে গল্পের রোমান্টিক ও আবেগী দিক নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
প্রথম ঝলক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়াও চোখে পড়ার মতো। কেউ মন্তব্য করেছেন, ‘বড় ঝড় আসছে’, আবার কেউ লিখেছেন, ‘সহিংসতার রাজা নির্মাতা আবার ফিরছেন।’
প্রভাস ও তৃপ্তি দিমরি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন বিবেক ওবেরয়, কঞ্চনা ও প্রকাশ রাজ। জানা গেছে, ছবিতে প্রভাস একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন এবং তৃপ্তি দিমরি থাকছেন তার প্রেমিকার ভূমিকায়।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই চরিত্রের জন্য শুরুতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে চূড়ান্ত করা হয়েছিল। তবে কর্মঘণ্টা ও পারিশ্রমিক সংক্রান্ত মতবিরোধের কারণে শেষ পর্যন্ত তিনি সিনেমাটি ছেড়ে দেন।
পরিচালনার পাশাপাশি ‘স্পিরিট’-এর চিত্রনাট্য লিখেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজেই। এমনকি ছবির সম্পাদনার কাজেও তিনি সরাসরি যুক্ত ছিলেন।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘স্পিরিট’ সিনেমাটি তেলেগু, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম ছাড়াও মান্দারিন, জাপানি ও কোরিয়ান ভাষায় মুক্তির পরিকল্পনা রয়েছে। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও এখনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি।
ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই স্পষ্ট-মুক্তির আগেই ‘স্পিরিট’ নিয়ে আলোচনা ও বিতর্ক থামার নয়।
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...
৭ ঘন্টা আগে
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা
৮ ঘন্টা আগে
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...
১ দিন আগে
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...
১ দিন আগে
