ধর্ম

সিঁদুর খেলার পর প্রতিমা বিসর্জন: শেষ হলো শারদ উৎসব

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


সিঁদুর খেলার পর প্রতিমা বিসর্জন: শেষ হলো শারদ উৎসব

শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী আজ বৃহস্পতিবার। এই দিনে মণ্ডপে মণ্ডপে দেবীকে সিঁদুর দিয়ে বিদায় জানান ভক্তরা এবং অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। দিনশেষে দুপুরে আরতি, শোভাযাত্রা ও অন্যান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

আজ সকালে ঢাকার খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট অডিটরিয়াম–সংলগ্ন সনাতন সমাজকল্যাণ সংঘের মণ্ডপে ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল ৯টা ৫৭ মিনিটে শুরু হয় বিজয়া দশমী বিহিত পূজা। পূজা শেষে ভক্তরা দেবীর দর্পণ বিসর্জন সম্পন্ন করেন।

খামারবাড়ি পূজামণ্ডপের পুরোহিত অবিনাশ চন্দ্র চক্রবর্তী জানান, শাস্ত্র মতে দশমীর বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মাধ্যমেই দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এরপর ভক্তরা অঞ্জলি দেন এবং দেবীকে সিঁদুর দিয়ে বিদায় জানান।

সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় অঞ্জলি প্রদান। পুরোহিতের মন্ত্র পাঠের সঙ্গে ভক্তরা পুষ্পাঞ্জলি দেন। পূজামণ্ডপে ভক্তদের আগমনের কারণে পরবর্তীতে আরও দুবার অঞ্জলি দেওয়া হয়। প্রলয় ঘোষ নামে এক ভক্ত এই দিনে সবার জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি এবং অন্যায়ের অন্ধকার দূর হওয়ার প্রার্থনা করেন।

বেলা ১১টা নাগাদ দেবী দুর্গাকে সিঁদুর মেখে দেওয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। শঙ্খ বাজিয়ে ও উলুধ্বনি দিয়ে আরতি করার পর পুরোহিত প্রথমে দেবীর পায়ে সিঁদুর মাখিয়ে প্রণাম করেন। এরপর সারিবদ্ধভাবে ভক্তরা দেবীকে সিঁদুর পরান। দেবী মূর্তিতে সিঁদুর পরানো শেষে ভক্তরা একে অপরের সঙ্গে সিঁদুর খেলা করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

সনাতন সমাজকল্যাণ সংঘের সভাপতি মনোতোষ কুমার রায় জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়েছে। তিনি জানান, বেলা ১টার পর মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা সহকারে ঢাকেশ্বরীতে যাওয়া হবে এবং সেখান থেকে বুড়িগঙ্গায় বিসর্জন দেওয়া হবে।

এ বছর রাজধানী ঢাকার ২৫৪টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জনের জন্য বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদের মোট ১০টি ঘাট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে: বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট, নবাববাড়ি ঘাট, লালকুঠি ঘাট, তুরাগের ধউর ঘাট, মিল ব্যারাক ঘাট, পোস্তগোলা শ্মশান ঘাট, আমিনবাজার ব্রিজ ঘাট, বছিলা ব্রিজ ঘাট এবং বালু নদের কয়েতপাড়া ঘাট। বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট ও নবাববাড়ি ঘাটে প্রতিমা বিসর্জন সর্বাধিক হয়ে থাকে।


সালমান শাহ হত্যা: ডন গ্রেপ্তার, ১২ লাখ টাকার চুক্তির তথ্য
সালমান শাহ হত্যা: ডন গ্রেপ্তার, ১২ লাখ টাকার চুক্তির তথ্য

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর হত্যা মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি ও খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর একই দিন বিকেলে ডনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির...

২ দিন আগে


বিদআতমুক্ত সুন্নাহভিত্তিক সমাজ গঠনে ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের আহ্বান
বিদআতমুক্ত সুন্নাহভিত্তিক সমাজ গঠনে ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের আহ্বান

ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য দিকনির্দেশনা প্রদান করে। বিশ্বজুড়ে ইসলাম সম্পর্কে মানুষের আগ্রহ ও কৌতূহল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বহু অমুসলিম গবেষক, বিজ্ঞানী ও চিন্তাবিদ ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করছেন এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরছেন। অথচ মুসলিম সমাজের একটি অংশ কোরআন-সুন্নাহর প্রকৃত শিক্ষা থেকে...

৫ দিন আগে


যে ৫টি পেশা ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে
যে ৫টি পেশা ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে

ইসলাম মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রের মতো উপার্জনের ক্ষেত্রেও সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। একজন মুসলমানের জন্য হালাল উপার্জন করা যেমন ইবাদত, তেমনি হারাম উপার্জন থেকে দূরে থাকাও ঈমানের গুরুত্বপূর্ণ দাবি। কোরআন ও সহিহ হাদিসে এমন কিছু পেশা ও উপার্জনের পথকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, যেগুলোর মাধ্যমে অন্যায়, জুলুম, প্রতারণা বা সমাজে অশান্তি...

১০ দিন আগে


দোয়া কেন মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র?
দোয়া কেন মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র?

দোয়া শুধু একটি ইবাদত নয়; এটি আল্লাহর সঙ্গে বান্দার সবচেয়ে গভীর সম্পর্কের প্রকাশ। একজন মুমিন যখন আন্তরিকভাবে আল্লাহর কাছে হাত তুলে কিছু প্রার্থনা করেন, তখন তিনি নিজের অসহায়ত্ব স্বীকার করেন এবং মহান রবের অসীম ক্ষমতা, দয়া ও রহমতের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন। এ কারণেই ইসলামে দোয়াকে মুমিনের সবচেয়ে শক্তিশালী...

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom