বিশেষ সংবাদ

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত বেগম খালেদা জিয়া

অনলাইন ডেস্ক

২৩ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একই সঙ্গে আরও পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে পাঁচ নারীকে দেওয়া হয়েছে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার।

রোববার (৮ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

খালেদা জিয়ার পক্ষে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

এছাড়া অন্যান্য বছরের মতো এবারও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়েছে। এ বছর পুরস্কারপ্রাপ্তরা হলেন-

  • অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: নুরুন নাহার আক্তার

  • শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: মোছা. ববিতা খাতুন

  • সফল জননী নারী: নুরবানু কবীর

  • নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী: মোছা. শমলা বেগম

  • সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী: মোছা. আফরোজা ইয়াসমিন

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom