অপরাধ

শিবচর বাসস্ট্যান্ডে ভাড়া বিবাদের জেরে হামলা, পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক

২৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে প্রাইভেটকার চালকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ হন। আহত আরমান সর্দার (৩৫) বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী ইথু ঢাকায় যাওয়ার জন্য পাঁচ্চর গোলচত্বরে একটি প্রাইভেটকার ভাড়া নিতে যান। চার হাজার টাকা ভাড়া চাওয়াকে কেন্দ্র করে প্রাইভেটকার চালকের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে ইথুর পক্ষের লোকজন, জিয়াউল হক জিয়ার নেতৃত্বে, ফারুক মোল্লার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় আরমান নামের একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

হামলার পর ফারুক মোল্লার বাবা ও বহিস্কৃত উপজেলা বিএনপি নেতা শাজাহান মোল্লা (সাজু) এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের অফিসের সঙ্গে আহত আরমানের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। তবে বিএনপি নেতা ইথু চৌধুরীর সঙ্গে গাড়ি ভাড়া নিয়ে বাগবিতণ্ডার কারণে হামলা চালানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে বিচার চেয়েছি এবং তারা আমাদের আশ্বাস দিয়েছেন।”

ঘটনার খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান ও শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, সিসিটিভি ফুটেজ যাচাই করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার কারণে সাময়িক সময়ের জন্য ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর এলাকায় যান চলাচলও বন্ধ হয়ে যায়।

 

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom