সারাদেশ

সাংবাদিককে মারধরের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

১৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মো. ফয়সাল আহমেদ নামের বাংলা টিভির সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে উপজেলার সদর ইউনিয়ন যুবদল-এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন-এর বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, ভিটি ঝগড়ারচর এলাকার বাসিন্দা ও বাংলা টিভির বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ (৩২) গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের তথ্য সংগ্রহ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় অভিযুক্ত যুবদল নেতা আতিকুর রহমান লিটন (৪০) তার পথরোধ করেন। লিটন ফয়সালের হাতে থাকা স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং ভয়ভীতি দেখান। অভিযোগে বলা হয়েছে, ভবিষ্যতে তথ্য সংগ্রহ করতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক ফয়সাল আহমেদ বলেন, অভিযুক্ত ব্যক্তি এলাকায় প্রভাবশালী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির হওয়ায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ ঘটনায় তিনি বাঞ্ছারামপুর মডেল থানা-এ লিখিত অভিযোগ দিয়েছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযুক্ত আতিকুর রহমান লিটন বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, সাংবাদিক তার পরিবারের বিষয় নিয়ে রিপোর্টিং করার নামে তাকে ডিস্টার্ব করেছেন এবং মারধরের বিষয়টি ঘটেছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে যথাযথ ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom