ক্রিকেট
সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির বিশেষ উদ্যোগ, আজ ‘ক্যাপ্টেনস কার্ড’ অনুষ্ঠান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা অধিনায়কদের সম্মান জানাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে। ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’ নামে বিশেষ এই আয়োজনটি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা।
অনুষ্ঠানটি ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। জানা গেছে, তিনি নিজেই ব্যক্তিগতভাবে সাবেক অধিনায়কদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
বিসিবি সূত্র জানায়, বাংলাদেশ জাতীয় দলের হয়ে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী—সব অধিনায়কদের হাতে একটি বিশেষ প্রিভিলেজ কার্ড তুলে দেওয়া হবে। যদিও কার্ডটির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এটি একটি স্থায়ী প্রবেশপত্র হিসেবে কাজ করবে বলে জানা গেছে। এর মাধ্যমে সাবেক অধিনায়কেরা দেশের যেকোনো মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।
এখন পর্যন্ত সাবেক অধিনায়কদের জন্য ম্যাচের টিকিটের ব্যবস্থা করা হলেও, এবার সেই প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে স্থায়ী স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাদের অবদানকে আরও মর্যাদার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছে বোর্ড।
এই উদ্যোগের আওতায় থাকবেন এমন সব ক্রিকেটার, যারা অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ফলে বিভিন্ন সময়ের অধিনায়কেরা একই প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছেন।
এদিকে, ৫০ বছরের বেশি বয়সী সাবেক অধিনায়কদের জন্য আলাদা করে ‘হেলথ কার্ড’ চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের একটি সূত্র জানিয়েছে, পুরো আয়োজনের পরিকল্পনায় সভাপতির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। প্রাথমিক যোগাযোগ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ—সব ক্ষেত্রেই তার সক্রিয় ভূমিকা ছিল।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা অধিনায়কদের সম্মান জানাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে। ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’ নামে বিশেষ এই আয়োজনটি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা।
অনুষ্ঠানটি ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। জানা গেছে, তিনি নিজেই ব্যক্তিগতভাবে সাবেক অধিনায়কদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
বিসিবি সূত্র জানায়, বাংলাদেশ জাতীয় দলের হয়ে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী—সব অধিনায়কদের হাতে একটি বিশেষ প্রিভিলেজ কার্ড তুলে দেওয়া হবে। যদিও কার্ডটির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এটি একটি স্থায়ী প্রবেশপত্র হিসেবে কাজ করবে বলে জানা গেছে। এর মাধ্যমে সাবেক অধিনায়কেরা দেশের যেকোনো মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।
এখন পর্যন্ত সাবেক অধিনায়কদের জন্য ম্যাচের টিকিটের ব্যবস্থা করা হলেও, এবার সেই প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে স্থায়ী স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাদের অবদানকে আরও মর্যাদার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছে বোর্ড।
এই উদ্যোগের আওতায় থাকবেন এমন সব ক্রিকেটার, যারা অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ফলে বিভিন্ন সময়ের অধিনায়কেরা একই প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছেন।
এদিকে, ৫০ বছরের বেশি বয়সী সাবেক অধিনায়কদের জন্য আলাদা করে ‘হেলথ কার্ড’ চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের একটি সূত্র জানিয়েছে, পুরো আয়োজনের পরিকল্পনায় সভাপতির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। প্রাথমিক যোগাযোগ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ—সব ক্ষেত্রেই তার সক্রিয় ভূমিকা ছিল।
যৌন হয়রানির অভিযোগে আবারও সরব জাহানারা আলম, কঠোর শাস্তির দাবি
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আবারও যৌন হয়রানির অভিযোগ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। জাতীয় দলে খেলার সময় তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।অভিযোগ সামনে আসার পর বিষয়টি তদন্তে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৫ সালে গঠিত স্বাধীন...
২ মাস আগে
সাবেক-বর্তমান অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করল বিসিবি
বাংলাদেশ ক্রিকেটের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ একটি কার্ড দেওয়া হয়েছে তাদের, যার মাধ্যমে আজীবন দেশের সব ধরনের ক্রিকেট ম্যাচে প্রবেশাধিকারসহ বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন তারা।বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল খান এবং...
২ মাস আগে