জাতীয়

রাষ্ট্রপতি পদে অলি আহমদের প্রার্থিতা নিয়ে আশাবাদী ১১ দলীয় জোট

অনলাইন ডেস্ক

৫৯ মিনিট আগে


রাষ্ট্রপতি পদে অলি আহমদের প্রার্থিতা নিয়ে আশাবাদী ১১ দলীয় জোট

ছবি: সংগৃহীত


রাষ্ট্রপতি নির্বাচনে সমালোচনা ও বিতর্কের ঊর্ধ্বে একজন যোগ্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদকে জাতি ইতিবাচকভাবে দেখবে বলে আশা প্রকাশ করেছেন ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আজাদ বলেন, “গণতন্ত্র চর্চায় আমরা একটি নতুন ধারা সৃষ্টি করতে চাই। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক, আমরা তা চাই না।”

তিনি জানান, অলি আহমদের মনোনয়নপত্রে প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত যথাযথভাবে পূরণ করা হয়েছে। নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্রটি বৈধতা পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

১১ দলীয় জোটের এই সমন্বয়ক আরও বলেন, কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক হয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

হামিদুর রহমান আজাদ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত প্রকাশ ও ভোট দেওয়ার সুযোগ সীমিত। ফলে অনেক ক্ষেত্রেই সংসদ সদস্যরা নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেন না।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়া গণতন্ত্রের জন্য ইতিবাচক। ১১ দলীয় জোট গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক প্রতিযোগিতার একটি নতুন ধারা প্রতিষ্ঠা করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

 

 


দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তার প্রার্থিতা চূড়ান্ত করা হয়। বৈঠকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।...

৫ মিনিট আগে


রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী হওয়ার পর দলীয় মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল...

২১ মিনিট আগে


থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ, সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ
থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ, সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ

থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।বুধবার (১২ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে থাইল্যান্ডের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ ও...

১৬ ঘন্টা আগে


মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো অবদান নেই: রিজভী
মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো অবদান নেই: রিজভী

আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।রিজভী দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনার...

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom