পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ, তদন্ত চলছে
অনলাইন ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি লকার জব্দ করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে মতিঝিল শাখায় অবস্থিত লকারটি (নম্বর-১২৮) জব্দ করা হয়।
সিআইসি-এর মহাপরিচালক আহসান হাবীব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংক মতিঝিলের সেনা কল্যাণ ভবনে একটি লকারের সন্ধান পাওয়া যায়। লকারটির দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি দল লকারটি জব্দ করেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করে এটি খোলা হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, লকারের ভেতরে স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
বিনিয়োগ আকর্ষণে রোড শোতে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে আয়োজিত একটি রোড শো অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অলাভজনক ও বন্ধ শিল্পকারখানায় বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য,...
৫ ঘন্টা আগে
হিন্দুদের জন্য আলাদা প্রদেশে গঠনের হুঁশিয়ারি চৈতালী চক্রবর্তীর
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা প্রদেশ গঠনের সম্ভাবনার কথা উল্লেখ করে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, “এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশও আমার।” তিনি অভিযোগ করে বলেন, পরিস্থিতি “বাড়াবাড়ি” হলে বিশ্বের বিভিন্ন...
১৪ ঘন্টা আগে
বেনজীর আহমেদকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে দেশে ফেরাতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠানো হয়েছে।শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, মামলার নথিপত্রসহ প্রয়োজনীয় সব দলিল সংযুক্ত করে সংযুক্ত আরব আমিরাতের...
১৪ ঘন্টা আগে
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ
ববি হাজ্জাজ রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে জানিয়েছেন, নিরাপত্তা জোরদারের জন্য নিজ উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরাও ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে।শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি...
১৫ ঘন্টা আগে
