রাজনীতি
প্রতিষ্ঠাবার্ষিকীতে ১০ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করে সরকারি দল বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।
বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ স্লোগান সামনে রেখে কর্মসূচি ঘোষণা করা হয়।
২৮ ফেব্রুয়ারি সমাবেশ ও ইফতার
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন।
দলটির ঘোষিত আদর্শ ‘বিপ্লব, বিকল্প, বিনির্মাণ’ ধারণ করে ২৮ ফেব্রুয়ারি জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, গণমাধ্যমকর্মী, অ্যাক্টিভিস্ট এবং সারা দেশের জেলা নেতাদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এদিন গত এক বছরের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে।
বিভাগভিত্তিক কর্মসূচি
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগভিত্তিক ইফতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী-
২ মার্চ (১২ রমজান): চট্টগ্রাম
৩ মার্চ (১৩ রমজান): কুমিল্লা
৪ মার্চ (১৪ রমজান): সিলেট
৫ মার্চ (১৫ রমজান): ময়মনসিংহ
৬ মার্চ (১৬ রমজান): ঢাকা
৭ মার্চ (১৭ রমজান): ফরিদপুর
৮ মার্চ (১৮ রমজান): বরিশাল
৯ মার্চ (১৯ রমজান): খুলনা
১০ মার্চ (২০ রমজান): রাজশাহী
১১ মার্চ (২১ রমজান): রংপুর

