শিক্ষা
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও
অনলাইন ডেস্ক
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় এবার শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।
দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আদালতের আদেশের প্রেক্ষিতে সিদ্ধান্ত
সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সীমিতভাবে বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে উচ্চ আদালতের একটি আদেশের প্রেক্ষিতে মন্ত্রণালয় নতুন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় মোট বৃত্তির ৮০ শতাংশ তাদের দেওয়া হবে এবং বাকি ২০ শতাংশ বেসরকারি তথা কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে।
বৃত্তির পরিমাণ
মন্ত্রী জানান-
ট্যালেন্টপুলে এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা দেওয়া হবে।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ২২৫ টাকা পাবে।

