বিনোদন

‘পিছে তো দেখো’ খ্যাত আহমাদ শাহের ছোট ভাই ওমর শাহ আর নেই

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


‘পিছে তো দেখো’ খ্যাত আহমাদ শাহের ছোট ভাই ওমর শাহ আর নেই

পাকিস্তানের জনপ্রিয় শিশুশিল্পী আহমাদ শাহের ছোট ভাই ওমর শাহ মারা গেছেন। সোমবার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি নিশ্চিত করা হয়েছে।

পরিবারের ইনস্টাগ্রাম পোস্টে লেখা হয়েছে, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং এই শোক সহ্য করার শক্তি দিন।"

ওমর শাহ তার বড় ভাই আহমাদ শাহের বিখ্যাত ভিডিও 'পিছে তো দেখো' এর মাধ্যমে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে রমজান মাসের বিভিন্ন অনুষ্ঠান ও গেম শোতে তারা দুই ভাই একসঙ্গে অংশ নিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।

পরিবার জানিয়েছে, এটি তাদের জীবনে দ্বিতীয় বড় শোক। এর আগে তাদের মেয়ে আয়েশাও মারা গিয়েছিলেন। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে ওমরের জন্য দোয়া চাওয়া হয়েছে।

ওমরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।


‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...

৪ ঘন্টা আগে


আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা

৫ ঘন্টা আগে


পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী

ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...

২২ ঘন্টা আগে


শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom