জাতীয়

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


{news.title}

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের প্রতি বিস্তারিত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে।

বার্তাসংস্থা পিটিআই বুধবার (২৪ ডিসেম্বর) জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শহীদ হাদি হত্যার ঘটনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে। নয়াদিল্লি আশা প্রকাশ করেছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সনাক্ত ও দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার সুষ্ঠু ও স্বচ্ছভাবে তদন্ত করবে।

পিটিআই জানায়, হাদিকে হত্যার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ ওঠায় বাংলাদেশকে তদন্তে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। নিহত হাদির ঘটনায় ঢাকায় ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল এবং মৃত্যুর পর দেশে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে।

এর আগে ২৩ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে ভারতে অবস্থানরত বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

উল্লেখযোগ্য, ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। তখন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের ভারতে পালিয়ে যাওয়ার সম্ভাবনা প্রতিরোধে সহযোগিতা চাওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পালটা তলব করা হয়েছিল। এবার সপ্তাহ না যেতেই তাকে আবারও তলব করা হলো।

ভারতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও তদন্তপ্রকিয়ায় স্বচ্ছতা বজায় রাখা গুরুত্বপূর্ণ, যাতে দুই দেশের মধ্যে সম্পর্ক ও কূটনৈতিক নিরাপত্তা অক্ষুণ্ণ থাকে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom