রাজনীতি

নির্বাচনে ভোট ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে, দেশে গণতান্ত্রিক সরকার নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক

১২ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


নির্বাচনে ভোট ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার নেই।

মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহীতে আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে। সেখানে মির্জা আব্বাস-এর হয়ে ভোট ডাকাতি করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। পরে লন্ডন ও ভারতের ‘প্রেসক্রিপশন’ অনুযায়ী সরকার গঠিত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে যারা থাকবেন, তাদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। অথচ অন্তর্বর্তী সরকারের সময় এ পদে থাকার জন্য অন্তত স্নাতক পাস হওয়ার শর্ত ছিল।

সারজিস আলম বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাউকে কোনো ধরনের পায়তারা করতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, ইফতার মাহফিলে প্রায় দুই হাজার কর্মী-সমর্থক ও অতিথি উপস্থিত ছিলেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom