রাজনীতি

‘নির্বাচনে আমরা হারিনি, হারিয়ে দেওয়া হয়েছে’: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

৬ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “নির্বাচনে আমরা হারিনি, হারিয়ে দেওয়া হয়েছে। যেখানেই যাচ্ছি, লোকে আমাদের বলে-আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এ নির্বাচনের মাধ্যমে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে।”

শুক্রবার দুপুরে সিলেট জেলা জামায়াত আয়োজিত ‘শূরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে’

ডা. শফিকুর রহমান বলেন, ১০ থেকে ১২ হাজার ভোটের ব্যবধানে যেসব আসনে পরাজয় দেখানো হয়েছে, তা ইচ্ছাকৃত বলে তাদের ধারণা। “দুয়েক জায়গায় ফল ঘোষণা দিয়েও তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু স্পর্শকাতর জায়গায় পরিকল্পিতভাবে হারানো হয়েছে,” দাবি করেন তিনি।

তিনি বলেন, “আমরা থামব না ইনশাল্লাহ। কেউ আমাদের থামাতে পারবেও না।”

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশ

দলীয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে জামায়াত আমির বলেন, জাতীয় নির্বাচন ছিল প্রথম লড়াই, দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। “এ লড়াইয়ে একটি জায়গাও যেন খালি না থাকে,” যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনে যারা জীবনবাজি রেখে দলের পক্ষে কাজ করেছেন, তাদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের স্থানীয় সরকারের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি নিতে হবে। এ ক্ষেত্রে নেতাকর্মীদের বিচক্ষণ ও ত্যাগী হওয়ার আহ্বান জানান তিনি।

‘ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য’

ডা. শফিকুর রহমান দাবি করেন, সংসদীয় রাজনীতিতে এবারই জামায়াতে ইসলামীর সবচেয়ে বড় সাফল্য এসেছে। “এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে। এর আগে আমরা অন্যের নেতৃত্বে ঐক্য করেছি। এবার আমাদের নেতৃত্বে হয়েছে। এই প্রথম আল্লাহ আমাদের প্রধান বিরোধী দলের দায়িত্ব দিয়েছেন,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা ছয়টি শক্তির বিরুদ্ধে সমান্তরালে লড়াই করেছি। তাদের নাম বলছি না, আপনারা জানেন।”

‘অন্য কিছুর আশ্রয়’

জামায়াত আমিরের ভাষ্য, ওই ছয় শক্তি অন্য কিছুর আশ্রয় না নিলে তাদের মোকাবিলা করতে পারত না। এ বিষয়ে বিভিন্ন সংগঠন মন্তব্য করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্মিলিত এ শক্তির বিরুদ্ধে নতুন করে কৌশল নির্ধারণ করে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

 

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom