নেত্রকোণায় শিশু ধর্ষণ মামলা: গ্রেপ্তারের পর শিক্ষক কারাগারে
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলাম এ আদেশ দেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আখতারুজ্জামান আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে সন্ধ্যায় আদালতে উপস্থাপন করায় সেদিন রিমান্ড শুনানি হয়নি। আদালত এ বিষয়ে শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছেন।
এর আগে বুধবার ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব-১৪-এর একটি দল অভিযান চালিয়ে আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করে। ভোর সোয়া ৪টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে দুপুরে র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিস্তারিত তুলে ধরা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নেত্রকোণার মদন উপজেলার একটি কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এতে ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ২৩ এপ্রিল ভুক্তভোগীর মা মদন থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযুক্ত আমান উল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভুক্তভোগীর চিকিৎসা ও নিরাপত্তার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’, ঢামেকে ভর্তি
রাজধানীর রামপুরা এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং হামলার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর...
৫ দিন আগে
রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা: পাঁচ অস্ত্রধারী শনাক্ত, গ্রেপ্তার হয়নি কেউ
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডে জড়িত পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে তাদের পরিচয় নিশ্চিত করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টারও বেশি সময় পর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলাও দায়ের হয়নি।পুলিশ ও স্থানীয়...
৭ দিন আগে
সেই নারীকে শুক্রবার বিকেলে বাড়ি থেকে তুলে নেওয়া হয়
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধানের নিখোঁজ হওয়া ও বিয়ের প্রলোভনে বিধবাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগ তোলা সেই নারীকে (২৫) গতকাল শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার দিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তার...
৮ দিন আগে
অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের শ্যামলী এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- ১। জাহিদ হোসেন (২০) ২। হোসাইন আহম্মদ ওরফে সিফাত (২৫) ৩। ইয়াছিন ওরফে আজমান (২৭) ৪। আরিফুল ইসলাম (২৩) ৫। মাহিম চৌধুরী আকাশ (২০) ৬। সাকিব (২৪) ৭। সোহেল রানা...
১৯ দিন আগে
