মারা গেলেন রক কিং রিক ডেভিস, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১ বছর
অনলাইন ডেস্ক
ব্রিটিশ রক ব্যান্ড সুপারট্রাম্পের সহ-প্রতিষ্ঠাতা এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী রিক ডেভিস ৮১ বছর বয়সে প্রয়াত হয়েছেন। দীর্ঘ ১০ বছর ধরে রক্তের ক্যান্সার, মাল্টিপল মায়েলোমার সঙ্গে লড়াই করার পর গত শনিবার, ৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।
সুপারট্রাম্প তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানায়, রজার হজসনের সঙ্গে যৌথভাবে রিক ডেভিস ছিলেন ব্যান্ডের প্রাণ। তার কণ্ঠ এবং ওরলিৎসারের সুর সুপারট্রাম্পের সঙ্গীতের স্বতন্ত্র পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ব্যান্ডের একাধিক আইকনিক গানের স্রষ্টা, এবং রক সঙ্গীতের ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন।
শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ব্যান্ডের সঙ্গে ট্যুর করতে না পারলেও, তিনি নিজ শহরে 'রিকি অ্যান্ড দ্য রকেটস' নামের একটি স্থানীয় ব্যান্ডের সাথে গান পরিবেশনা চালিয়ে যাচ্ছিলেন। সুপারট্রাম্পের জনপ্রিয় গানগুলো আজও ভক্তদের মাঝে সমানভাবে সমাদৃত।
রিক ডেভিস এবং রজার হজসনের পরিচয় হয় একটি বিজ্ঞাপনের মাধ্যমে, যেখানে ব্যান্ড সদস্য খোঁজা হচ্ছিল। তারা প্রথমে 'ড্যাডি' নামে একটি ব্যান্ড গঠন করেন, যা পরে ১৯৭০ সালে সুপারট্রাম্প নামে পরিচিতি লাভ করে।
১৯৭৪ সালে প্রকাশিত তাদের তৃতীয় অ্যালবাম 'ক্রাইম অফ দ্য সেঞ্চুরি' ব্যান্ডের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করে। তবে ১৯৭৯ সালে প্রকাশিত 'ব্রেকফাস্ট ইন আমেরিকা' অ্যালবামটি তাদের বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়। এই অ্যালবামে ছিল 'দ্য লজিক্যাল সং', 'ব্রেকফাস্ট ইন আমেরিকা' এবং 'গুডবাই স্ট্রেঞ্জার'-এর মতো একাধিক হিট গান। অ্যালবামটি বিশ্বব্যাপী ৩০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে।
১৯৮৩ সালে হজসন ব্যান্ড ত্যাগ করার পর ডেভিস আরও চারটি অ্যালবামে কাজ করেন। ২০০২ সালে প্রকাশিত 'স্লো মোশন' ছিল সুপারট্রাম্পের সাথে তার শেষ কাজ। ২০১৫ সালে একটি পুনর্মিলন ট্যুরের আয়োজন করা হলেও ক্যান্সারের কারণে তা বাতিল করতে হয়।
মৃত্যুর পূর্বে রিক ডেভিস ও রজার হজসন সুপারট্রাম্পের রয়্যালটি নিয়ে ব্যান্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে একটি আইনি লড়াইয়ে জড়িত ছিলেন। তিনি তার স্ত্রী সু-কে রেখে গেছেন, যাকে তিনি ১৯৭৭ সালে বিয়ে করেছিলেন।
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...
১৩ ঘন্টা আগে
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...
১৮ ঘন্টা আগে
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...
১৯ ঘন্টা আগে
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...
১৯ ঘন্টা আগে
