বিশেষ সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

৬ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোররাতে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন ধবলগুড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ-এর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের ভেতরে অবস্থিত সাতগ্রাম বিএসএফ ক্যাম্প এলাকায় রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে পৃথকভাবে গুলির শব্দ শোনা যায়।

পরবর্তীতে সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স-এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়।

বিএসএফের দাবি অনুযায়ী, ৭-৮ জন বাংলাদেশি নাগরিক সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা করলে তাদের বাধা দিতে প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। একপর্যায়ে কথিত চোরাকারবারিদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি হলে গুলি চালানো হয়। এতে আলী হোসেন গুলিবিদ্ধ হন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে বিএসএফ সদস্যরা নিজেদের হেফাজতে নিয়ে ভারতের একটি হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই চলছে। একইসঙ্গে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিং আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom