অপরাধ

কুষ্টিয়ার ইবি থানার স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক

৫ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল আওয়াল (৪২)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি সকালে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। স্ত্রী শাহানা খাতুন (৩০), যিনি জাহানারা খাতুন নামেও পরিচিত, স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করলে তাদের মধ্যে তীব্র ঝগড়া বাধে।

একপর্যায়ে আসামি আব্দুল আওয়াল নিজ বাড়িতে ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই মারা যান শাহানা খাতুন। এ সময় তাকে ঠেকাতে গেলে আসামির মা-ও হামলার শিকার হয়ে আহত হন।

স্থানীয়দের সহায়তায় আসামিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঘটনার দিনই নিহতের বড় ভাই মো. শফিউদ্দিন বাদী হয়ে ইবি থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২০ সালের ৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট খোন্দকার সিরাজুল ইসলাম জানান, দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

রায়ে আদালত দৃষ্টান্তমূলক শাস্তির ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ধরনের নৃশংস অপরাধ সমাজে ভীতি ও অস্থিরতা সৃষ্টি করে, তাই কঠোর শাস্তি প্রদান প্রয়োজন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom