সারাদেশ

কুমিল্লায় হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে দুর্বৃত্তদের আগুন

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


কুমিল্লায় হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে দুর্বৃত্তদের আগুন

ছবি: সংগৃহীত


কুমিল্লা–৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণার ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ জানুয়ারি) রাতে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার–বুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় সড়কের ওপর টাঙানো শাপলাকলি প্রতীকের কয়েকটি নির্বাচনী ব্যানারে রাতের আঁধারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। একই সময়ে উপজেলার আরও কয়েকটি স্থানে হাসনাত আবদুল্লাহর ব্যানার পোড়ানোর ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

ব্যানার পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপির দেবিদ্বার উপজেলা যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রাতের আঁধারে আমাদের প্রার্থীর নির্বাচনী ব্যানার পুড়িয়ে দিয়েছে। এতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিয়ে আমরা উদ্বিগ্ন। দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “খাইয়ার এলাকায় হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন দেওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা হয়নি, তবে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...

১ ঘন্টা আগে


সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক
সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক

দুই দশক ধরে সন্তানের চিকিৎসার পেছনে ছুটেছেন মো. আলী আনোয়ার। দেশে-বিদেশের হাসপাতাল, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চিকিৎসার খরচ-সবকিছুর ভার কাঁধে নিয়ে সন্তানের সুস্থতার আশায় নিজের জীবনের সঞ্চয়টুকুও শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু নিয়তি যেন এবার তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে।২০২৫ সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলী আনোয়ার।...

১ দিন আগে


গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুম ৯ দিন পর মারা গেলেন
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুম ৯ দিন পর মারা গেলেন

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম (৪০) মারা গেছেন। নয় দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত ইব্রাহিম আল মাসুম উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের...

২ দিন আগে


শাহজালাল বিমানবন্দরে গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, চালক পলাতক
শাহজালাল বিমানবন্দরে গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, চালক পলাতক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযান টের পেয়ে গাড়ির চালক শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।সোমবার (১০ আগস্ট) বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom