অপরাধ

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


কিশোরগঞ্জ সদর উপজেলার কাটা বাড়িয়া এলাকায় মঙ্গলবার দুপুরে বাবুল মিয়া নামে লতিবাবাদ ইউনিয়ন যুবদল আহ্বায়ককে গুরুতর আহত অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ তার লোকজন দিয়ে বাবুলকে নিঝুম রেস্টুরেন্ট থেকে তুলে নিয়ে পিটিয়ে হাত-পা ভাঙার নির্দেশ দিয়েছিলেন।

বাবুল মিয়ার অভিযোগ, শহীদ তার দোকানে এসে ৬ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং তিনি অস্বীকার করলে এ হামলা ঘটে। বাবুলের বাবা বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শহীদুল ইসলাম শহীদ অভিযোগ অস্বীকার করেছেন। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম ভুঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেয়েছে এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom