খামেনি মৃত্যুকে রক্তপিপাসু স্বৈরশাসকের বিদায় বললেন রেজা পাহলভি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে একে একটি ‘উপশম’ হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রে নির্বাসিত এই নেতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে খামেনিকে “আমাদের সময়ের এক রক্তপিপাসু স্বৈরশাসক” বলে আখ্যা দেন।
পাহলভি দাবি করেন, খামেনির মৃত্যুর মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্র কার্যত তার অন্তিম সময়ে পৌঁছেছে এবং খুব শিগগিরই এটি ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, খামেনির কোনো উত্তরসূরি নিয়োগের চেষ্টা শুরু থেকেই ব্যর্থ হতে বাধ্য।
ইরানের জনগণের উদ্দেশে দেওয়া বার্তায় পাহলভি বলেন, এটি একটি “মহৎ জাতীয় উৎসবের” সূচনা হতে পারে, তবে লড়াই এখনো শেষ হয়নি। তার এ বক্তব্য বিশ্বজুড়ে বিরোধী বিক্ষোভকারীদের উজ্জীবিত করতে পারে বলে সমর্থকদের ধারণা। তবে সমালোচকদের মতে, পাহলভি এখনো একটি বিতর্কিত চরিত্র এবং ইরানের জন্য ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রতীক নন।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে পাহলভি পরিবারের রাজতন্ত্রের অবসান ঘটে এবং ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দেশটিতে ক্ষমতাচ্যুত রাজতন্ত্রের প্রতি সমর্থন জানানো আইনত দণ্ডনীয় এবং সামাজিকভাবেও তা নেতিবাচকভাবে দেখা হয়। তা সত্ত্বেও রেজা পাহলভি আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বিরোধী শিবিরের অন্যতম পরিচিত মুখ হিসেবে সক্রিয় রয়েছেন।
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...
১২ ঘন্টা আগে
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...
১৭ ঘন্টা আগে
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...
১৮ ঘন্টা আগে
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...
১৮ ঘন্টা আগে
